সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
, ১৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৫ জুলাই, ২০২৬ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
সীমান্তে কয়েক দফায় লাইট বন্ধ করে দেয় ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ। এ ঘটনায় পুশইন আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনুপ্রবেশ ঠেকাতে মধ্যরাতে লাঠিসোঁটা ও টর্চলাইট হাতে পাহারা দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা।
গত জুমুয়াবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জুমুয়াবার রাতে হঠাৎ করেই চাকপাড়া সীমান্তে লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। এছাড়া ভারতের অভ্যন্তরে বেশ কয়েকজন নারী-পুরুষকে শূন্যরেখায় নিয়ে এসেছে বিএসএফ এমন খবরও ছড়িয়ে পড়ে। পরে পুশইনের আশঙ্কায় লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে সীমান্তে জড়ো হন স্থানীয়রা। তবে রাত ১২টা পর্যন্ত কয়েক দফায় লাইট বন্ধ রাখা হলেও কোনো পুশইনের ঘটনা ঘটেনি। এমনকি সীমান্তের আশপাশে বিএসএফ ছাড়া আর কাউকে দেখা যায়নি।
চাপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। বিজিবি সদস্যরাও চাকপাড়া সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রমে এলাকাবাসীর বিশেষ সহযোগিতা করছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা নজরদারিসহ অধিক সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গত জুন মাসে চাপাইনবাবগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে চার দফায় শিশু ও নারী-পুরুষসহ ৬৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সে সময় স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় তা ব্যর্থ করে বিজিবি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)