পবিত্র রমজান মাসের ছুটি ও পবিত্র শবে মেরাজ, পবিত্র আশুরার ছুটি বাতিলের প্রতিবাদে সমাবেশ
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সম্প্রতি বর্তমান অন্তর্বর্তী সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর তারা স্কুলগুলোতে পবিত্র রমজান মাসের ছুটি বাতিল করেছে, পাশাপাশি তারা পবিত্র শবে মেরাজ ও পবিত্র আশুরা শরীফেরে ছুটিও বাতিল করেছে। যদিও হিন্দুদের দূর্গাপূজার দীর্ঘ ৬ দিনের ছুটি বহাল রেখেছে।
৯৮ ভাগ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে অন্তবর্তী সরকারের এহেন ন্যাক্কারজনক ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দেশের আপামর জনগণ। বিশেষ করে এতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকবৃন্দ।
গতকাল জুমুয়াবার মুসলমানদের এই বিশেষ মাস ও বিশেষ দিবসের ছুটি বাতিলের এই বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদের বিক্ষোভ প্রকাশ করে রাজারবাগ দরবার শরীফ প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে ক্ষুব্ধ অভিভাবকগণ তাদের ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, এই সরকার একদিকে মুসলমানদের বিশেষ মাস বিশেষ দিবসের ছুটি বাতিল করে, দেশের মুসলমানদেরকে বঞ্চিত করার অপচেষ্টা করছে, আরেকদিকে বিধর্মীদের পূজায় ছুটি বহাল রেখে মুসলমানদের চেয়েও সংখ্যালঘুদেরকে প্রাধান্য দিচ্ছে। এই বৈষম্যমূলক কার্যকলাপকে উদ্দেশ্যমূলক ও সন্দেহজনক বলেই মনে করছেন অভিভাবকরা।
বক্তারা আরও বলেন, কোমল বয়স থেকেই সন্তানদেরকে দ্বীনি শিক্ষা, দ্বীনি আমল করায় অভ্যস্ত করতে হয়, প্রশিক্ষণ দিতে হয়। কিন্তু রোজায় ছুটি বাতিল করার কারণে মুসলিম ছাত্র-ছাত্রীরা দ্বীনি আমল করার সুযোগ থেকে বঞ্চিত হবে।
রোজা রাখা ও অন্যান্য দ্বীনি আমল চর্চা স্কুলজীবন থেকে শুরু না করলে কখন থেকে শুরু করবে- এমন প্রশ্ন রেখে অভিভাবকগণ বলেন- সরকার তাহলে স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়ার জন্যই কি রোজার ছুটি বাতিল করেছে? ইসলামী দিবসের ছুটি বাতিল করেছে?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)