আধুনিক কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন শরিফুল
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
কৃষিকাজকে সহজ করা এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই আধুনিক কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলাম আকাশ।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের দেওবাডিয়া গ্রামের মজিবুর মোল্লার ছেলে শরিফুল ইসলাম আকাশ। চাকরি ছেড়ে ২০২০ সাল থেকে তিনি কৃষি উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন। গত দুই বছর ধরে তিনি বিশেষভাবে কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন।
একসময় কৃষিকাজ মানেই ছিল দীর্ঘসময় ধরে কঠোর পরিশ্রম। তবে সেই ধারণা এখন বদলাতে শুরু করেছে। আধুনিক হ্যান্ড টুলস ও গৃহস্থালি কৃষি উপকরণের ব্যবহারে কম সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। যা কৃষকের দৈনন্দিন জীবনকে করে তুলছে আরও সহজ ও কার্যকর।
যে কাজ একজন কৃষক আগে কয়েক ঘণ্টায় সম্পন্ন করতেন, এখন তা অনেক কম সময়েই শেষ করা যাচ্ছে। মাটি কোপানো, গর্ত তৈরি, আগাছা পরিষ্কার কিংবা ফসল কাটার মতো কাজে আধুনিক কৃষি টুলস ব্যবহারে শ্রম যেমন কমছে; তেমনই বাড়ছে উৎপাদন দক্ষতা।
উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকের প্রয়োজন অনুযায়ী বর্তমানে তিনি বিভিন্ন ধরনের লাঙল, মাটিতে সহজে গর্ত করার বিশেষ হ্যান্ড টুলস, দা, কাঁচি, শাবল, বটি- এমনকি গৃহস্থালি ব্যবহারের উপযোগী সরঞ্জামসহ মোট ৪৫টিরও বেশি আধুনিক কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন।
দেশীয় প্রযুক্তিতে কামার ও লেদ শিল্পের সমন্বয়ে এসব যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে। দেশি-বিদেশি ডিজাইনের সমন্বয়ে যতœসহকারে তৈরি এসব টুলস জমি চাষ থেকে শুরু করে আগাছা পরিষ্কার ও ফসল কাটার কাজে কার্যকর ভূমিকা রাখছে। এতে একদিকে যেমন কৃষকের সময় বাঁচছে; অন্যদিকে শ্রমের চাপও কমছে।
এ উদ্যোক্তার ভাষায়, চীনে উৎপাদিত অনেক কৃষি টুলস আমাদের দেশে ব্যবহৃত হলেও সেগুলোর স্থায়িত্ব কম এবং রক্ষণাবেক্ষণ কঠিন। অনেক সময় অল্পদিন ব্যবহারের পরই সেগুলো নষ্ট হয়ে যায়। পুনরায় ব্যবহারযোগ্য করা সম্ভব হয় না। সেখানে দেশীয় প্রযুক্তিতে তৈরি টুলস সহজেই স্থানীয় বাজার থেকে মেরামত করে আবার ব্যবহার করা যায়। ফলে নতুন করে কিনতে না হওয়ায় কৃষকের খরচও কমে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শরিফুল ইসলাম আকাশ বলেন, দেশের কৃষিখাতকে আরও এগিয়ে নিতে সামনে ভারী ও অধিক কার্যকর কৃষি যন্ত্রপাতি তৈরি করার পরিকল্পনা আছে। লক্ষ্য একটাই- কৃষকের উৎপাদন খরচ কমানো এবং সীমিত জমিতে আরও বেশি ফসল উৎপাদনের সুযোগ তৈরি করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












