পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে
মুজাদ্দিদে আ’যম, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক পৃষ্ঠপোষকতায় ও দিক-নির্দেশনায় পরিচালিত ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সংবাদ অনুযায়ী বাংলাদেশে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায় সূর্যাস্তের পর পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখা গেছে।
তাই ১০ই যিলহজ্জ শরীফ ১৪৪৬ হিজরী মুতাবিক আগামী ০৮ আউওয়াল ১৩৯৩ শামসী (০৭ জুন ২০২৫ খৃ:) ইয়াওমুস সাবত (শনিবার) পালিত হবে পবিত্র ঈদুল আদ্বহা শরীফ।
উল্লেখ্য, ১৪৪৬ হিজরী সনের পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ২৯ ছানী আশার ১৩৯২ শামসী, ২৮ মে ২০২৫ খৃ: দিবাগত সন্ধ্যায় ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার সভা ঢাকা রাজারবাগ দরবার শরীফ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হয়- রাজধানী ঢাকাসহ সারা দেশের ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’ উনার প্রতিনিধিগণ উনাদের নিজ নিজ এলাকায় চাঁদ তালাশ করেন। এবং কুড়িগ্রাম, রংপুর, চাঁদপুর, কুষ্টিয়া, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী এলাকায় চাঁদ দেখতে পাওয়ার তথ্য প্রদান করেন।
তাই ‘মাজলিসু রুইয়াতিল হিলাল মজলিস’ উনার তরফ থেকে চাঁদ দেখার সংবাদ আলোচনা-পর্যালোচনা শেষে ঘোষণা করা হয়- আজ ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ৩০ ছানী আশার ১৩৯২ শামসী, (২৯ মে ২০২৫ খৃ:) পবিত্র যিলহজ্জ শরীফ উনার ১লা তারিখ।
উল্লেখ্য, পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার প্রথম ক্ষমা রাত্রিতে বিশেষভাবে দুআ কবুল হয়ে থাকে। তাই, প্রতি বছরের ন্যায় এবারো প্রতিদিন বাদ ইশা বিশেষভাবে দুআ-মুনাজাত অনুষ্ঠিত হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।