আপনাদের মতামত
পবিত্র যাকাত: যা সমস্ত ইবাদত-বন্দেগীকে পূর্ণতা দান করে
, ৬ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৮ আশির, ১৩৯২ শামসী সন , ৭ মার্চ, ২০২৫ খ্রি:, ২০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আপনাদের মতামত
সম্মানিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ কুল-মাখলুকাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে সম্মানিত ইবাদত উনার সাথে অন্য কোন ইবাদতের তুলনা চলবে না। এছাড়া অন্য সকল ইবাদতসমূহকে পূর্ণতা দানকারী ইবাদত হচ্ছেন সম্মানিত যাকাত। সম্মানিত যাকাত সঠিকভাবে আদায় না করলে এবং হক্কস্থানে না পৌঁছালে অন্য ইবাদত-বন্দেগী কবুল হবে না। নিচে কয়েকটি মশহুর ইবাদত-বন্দেগীর সাথে সম্মানিত যাকাত উনার নির্ভরশীলতা তুলে ধরা হলো-
সম্মানিত কুরআন শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, ‘যারা যাকাত আদায় করবে না এবং প্রদান করবে না; তারা আখিরাতে বিশ্বাস করে না-তারা হচ্ছে কাফির। ’ এখন যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের ঈমান আছে কি?
এছাড়া সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, ‘যাকাত হচ্ছে দলিলস্বরূপ’। কিসের দলিল? সম্মানিত ঈমান উনার দলিল। অর্থাৎ যে যাকাত আদায় করবে না এবং হক্বস্থানে প্রদান করবে না-তাদের ঈমানের দলিল নেই।
সম্মানিত ছলাত বা নামাজ হচ্ছেন জিসমানী ইবাদত-যাকাত না দিলে খাওয়া-খাদ্য হারাম হয়ে যায় ; কাজেই নামাজও কবুল হবে না ? কারণ সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে- ‘যে এক লোকমা হারাম খেল তার চল্লিশ দিনের ইবাদত-বন্দেগী কবুল হবে না’। এছাড়া সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরোও বর্ণিত রয়েছে- ‘ওই দেহ বা শরীর বেহেশতে প্রবেশ করবে না, যা হারাম জীবিকা দ্বারা অর্জিত বা গঠিত’। (মিশকাত শরীফ) দেহ যদি জান্নাতে প্রবেশ না করে তাহলে কোথায় যাবে?
সম্মানিত হজ্জ হচ্ছেন মালী ইবাদত, যাকাত না দিলে মাল-সম্পদ পবিত্র হবে না; সুতরাং হজ্জও কবুল হবে না।
সম্মনিত রোযা হচ্ছেন হাক্বীকী মুত্তাকী হওয়ার ওসীলা, আপনার ধন-সম্পদ অপবিত্র! আপনি মুত্তাকী হতে পারবেন কি?
এছাড়া সম্মানিত যাকাতই একমাত্র ইবাদত যা সঠিকভাবে আদায় না করলে জিহাদ ঘোষণা করা হয়েছে। এখন ফিকির করুন যাকাত মুসলমানদের সাথে সংশ্লিষ্ট। তাহলে দেখা যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধেই জিহাদের ঘোষণা দেওয়া হচ্ছে, কিন্তু জিহাদের প্রতিপক্ষ কখনো মুসলমানরা হন না। তাহলে দেখা যাচ্ছে যাকাত প্রদান না করলে মুসলমানদের মুসলমানিত্বই থাকে না।
এভাবে প্রত্যেকটি ইবাদত-বন্দেগীর সাথেই যাকাতের সম্পৃক্ততা রয়েছে। সঠিকভাবে-সঠিকস্থানে যাদাত প্রদান না করলে ইবাদত-বন্দেগী কখনোই কবুল হবে না। তাহলে ফিকির করে দেখুন সম্মানিত যাকাত উনার কতটুকু গুরুত্ব রয়েছে। তাই প্রত্যেক মুসলমানের উচিত সঠিকভাবে যাকাত আদায় করা এবং হক্বস্থানে পৌঁছানো।
-মুহম্মদ মনিরুল ইসলাম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












