মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ বিরোধীদের পিছনে নামায আদায় করার হুকুম

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, বিকাল ৪:০৬
পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ বিরোধীদের পিছনে নামায আদায় করার হুকুম

মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ বিরোধী ইমামের পিছনে কোন নামাযই হবে না। তা পাঞ্জেগানা হোক কিংবা জুমুআ ও ঈদের নামায হোক।
সাধারণভাবে পাঁচওয়াক্ত ও জুমুআর নামায জামায়াতে পড়ার জন্য পুরুষরা মসজিদে গিয়ে পড়ে থাকেন। এক্ষেত্রে যিনি মসজিদের ইমাম থাকবেন উনার আক্বীদা ও আমল উভয়ই অবশ্যই শুদ্ধ হতে হবে। অর্থাৎ আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদায় বিশ্বাসী হতে হবে। আর সম্মানিত শরীয়ত ও সুন্নত মুবারক অনুযায়ী আমলের অনুসারী হতে হবে।
যে ব্যক্তির আক্বীদা আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের অনুযায়ী হবেনা, সে ঈমানদার নয়। অথচ ইমাম হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান-আক্বীদা শুদ্ধ থাকা।
অতঃপর ইমাম হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে, ইমাম ফাসিক না হওয়া। অর্থাৎ যে ব্যক্তির আমল সম্মানিত শরীয়ত ও সম্মানিত সুন্নত উনার খিলাফ সে ফাসিক। সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া হচ্ছে, ফাসিকের পিছনে নামায পড়লে উক্ত নামায দোহরানো ওয়াজিব।
বলার অপেক্ষা রাখে না, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক বর্ণনার উদ্দেশ্যেই মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ করা হয়। কাজেই, মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ উনার বিরোধিতা মানে স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারই বিরোধিতা করা। নাউযুবিল্লাহ! যা কাট্টা কুফরী এবং কাফির ও জাহান্নামী হওয়ার কারণ। কেননা যিনি খ¦ালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি নিজেও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছানা-ছিফত মুবারক করেছেন এবং উনার ছানা-ছিফত মুবারক করার জন্য বান্দা-বান্দীদেরকেও আদেশ মুবারক করেছেন।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا.
অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা ছলাত পাঠ করেন বা ছানা-ছিফত মুবারক করেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে। হে ঈমানদারগণ! উনার শান মুবারকে আপনারাও ছলাত পাঠ করুন বা ছানা-ছিফত মুবারক করুন এবং যথাযথ সম্মানে সালাম পেশ করুন অর্থাৎ দাঁড়িয়ে আদবের সাথে সালাম প্রদান করুন। (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৬)
অপর এক আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ وَتُسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا
অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তোমরা খিদমত মুবারক করো এবং উনাকে তোমরা সম্মান মুবারক করো এবং উনার তোমরা ছানা ছিফত মুবারক করো সকাল-সন্ধ্যা অর্থাৎ সর্বদা বা দায়িমীভাবে। (পবিত্র সূরা ফাত্হ্ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৯)
কাজেই, যেসব খতীব ও ইমাম পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ উনার বিরোধিতা করে থাকে, মু’মিন-মুসলমান ও মুছল্লীদের অধিকার বলে হক্ব প্রতিষ্ঠা ও নাহক্ব বা অন্যায়ের প্রতিবাদে প্রথমে উক্ত ইমাম-খতীবকেই বলতে হবে যে, পবিত্র মীলাদ শরীফ উনার বিরুদ্ধে বলা থেকে বিরত থাকতে হবে। তারপরও যদি বিরুদ্ধে বলে, তখন তাদের কাছে দলীল চাইতে হবে, পবিত্র কুরআন শরীফ উনার কোন্ আয়াত শরীফ কিংবা কোন্ পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে পবিত্র মীলাদ শরীফ পড়াকে নিষেধ করা হয়েছে। তারা কখনোই পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের থেকে কোন দলীল দেখাতে সক্ষম হবে না।
কেউ দলীল দেখালেও বুঝতে হবে দলীলের নামে তারা মনগড়া বা অপব্যাখ্যা করেছে। কেননা এমন কোন পবিত্র আয়াত শরীফ কিংবা এমন কোন পবিত্র হাদীছ শরীফ নেই, যেখানে পবিত্র মীলাদ শরীফ পড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। বরং পবিত্র মীলাদ শরীফ পড়ার পক্ষেই বহু আয়াত শরীফ ও বহু হাদীছ শরীফ ইরশাদ মুবারক হয়েছে। সুবহানাল্লাহ!
পবিত্র মীলাদ শরীফ বিরোধী ইমাম-খতীবকে বলার পরও তারা যদি সংশোধন না হয় তাহলে মসজিদের মুতাওয়াল্লী, সভাপতি, সেক্রেটারী ও সদস্যদেরকে বুঝিয়ে ইমাম-খতীবকে বাদ দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে এলাকার মেম্বার, চেয়ারম্যান, কমিশনারের সহযোগিতা নিয়ে পবিত্র মীলাদ শরীফ-ক্বিয়াম শরীফ বিরোধী ইমাম-খতীবকে অপসারণের জন্য আপ্রাণ কোশেশ করতে হবে। যথাসাধ্য চেষ্টা-কোশেশ করার পরও যদি উক্ত ইমাম-খতীবদেরকে সরানো না যায় তাহলে মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ পক্ষের লোকজনকে নিয়ে আলাদ মসজিদ তৈরি করে সেখানে জামায়াতে নামায পড়ার ব্যবস্থা গ্রহন করতে হবে। তাৎক্ষনিকভাবে মসজিদ তৈরী করা সম্ভব না হলে কোশেশ অব্যাহত রেখে পার্শ্ববর্তী অথবা দূরবর্তী কোন মসজিদে গিয়ে জুমুআর নামায আদায় করে আসতে হবে, যে মসজিদের খতীব পবিত্র মীলাদ শরীফ পাঠ করেন বা পবিত্র মীলাদ শরীফ পাঠ সমর্থন করেন। তথাপি পবিত্র মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ বিরোধী ইমাম-খতীবের পিছনে নামায পড়া জায়িয হবে না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১০ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১০ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে