পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার আহকাম (১০)
পবিত্র মাহে রমাদ্বান শরীফ উনার ফাযায়িল-ফযীলত
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
(পূর্ব প্রকাশিত পর)
পবিত্র রোযা উনার প্রকারভেদ
পবিত্র রোযা মোট ছয় প্রকার। যথা- ১.ফরয, ২. ওয়াজিব, ৩. সুন্নত, ৪. মুস্তাহাব, ৫. মাকরূহ, ৬. হারাম।
ফরয রোযা :
* পবিত্র রমাদ্বান শরীফ উনার ২৯ দিন অথবা ৩০ দিনের রোযা হচ্ছে ফরয রোযা।
ওয়াজিব রোযা :
* মানত-এর রোযা।
* নফল রোযা উনার ক্বাযা, যা শুরু করার পর ফাসিদ (ভঙ্গ) হয়ে গিয়েছিলো।
* বিভিন্ন কাফফারার রোযা।
সুন্নত রোযা :
* পবিত্র আশূরা মিনাল মুহররম (১০ই মুহররমুল হারাম শরীফ) উপলক্ষে দুটি রোযা রাখা। অর্থাৎ ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখে রোযা রাখা।
* প্রতি মাসে তিনটি রোযা রাখা।
* পহেলা রজব উনার দিনে রোযা রাখা।
* পবিত্র মি’রাজ শরীফ উনার দিনে অর্থাৎ ২৭শে রজব শরীফ রোযা রাখা।
* পবিত্র শবে বরাত উপলক্ষে ১৫ই শা’বানে রোযা রাখা।
* শাওওয়াল মাসের ৬টি রোযা।
* পবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ১-৯ তারিখ পর্যন্ত ৯টি রোযা এবং পবিত্র ১০ই যিলহজ্জ শরীফ ছুবহি ছাদিক হতে শুরু করে দ্বিপ্রহেরর মাকরূহ ওয়াক্তের পূর্ব পর্যন্ত রোযা রাখা। এ সময়ের পরে রোযা রাখা হারাম। এ সময়ের মধ্যে পবিত্র কুরবানী করে তার গোশত দিয়ে রোযা ভঙ্গ করা সুন্নত। গোশত প্রস্তুত না হলে অন্যকিছু দিয়ে রোযা ভঙ্গ করতে হবে।
মুস্তাহাব রোযা :
* প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোযা রাখা।
* প্রতি সপ্তাহের ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ তথা সোমবার এবং বৃহস্পতিবার রোযা রাখা।
* যে পাঁচ দিন রোযা রাখা নিষিদ্ধ সে পাঁচ দিন ব্যতীত অন্যান্য যে কোন দিন রোযা রাখা মুস্তাহাব।
মাকরূহ রোযা :
* ইয়াওমুশ শক অর্থাৎ চাঁদের ত্রিশ তারিখ দিনে রোযা রাখা সাধারণভাবে মাকরূহ।
* এছাড়া আশূরা উপলক্ষে ১ দিন রোযা রাখা মাকরূহ।
হারাম রোযা :
* পবিত্র পবিত্র ঈদুল ফিতর উনার দিন।
* পবিত্র ঈদুল আদ্বহার দিন।
* পবিত্র ঈদুল আদ্বহা উনার পরবর্তী তিন দিন (১১, ১২, ১৩ই যিলহজ্জ শরীফ তারিখে) রোযা রাখা হারাম।
(সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিনটি আক্বীদাহ বিশুদ্ধ করা আবশ্যক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহান আল্লাহ পাক উনার ওলীগণ যে বিছালী শান মুবারকের পরও জীবিত, তার ঈমানদীপ্ত ঘটনা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসা শুধু একটি সেবা নয়, এটি একটি আমানত আর রোগীর সুস্থতা শুধু একটি দায়িত্ব নয়, এটি ইবাদত
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিনটা পবিত্র আয়াত শরীফ উনার আমল যা মানুষ ছেড়ে দিয়েছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘ ওরফে ইহুদী সংঘের কথিত মানবাধিকার বিষয়ক কার্যালয়: যা প্রকৃতপক্ষে একমাত্র পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানবিরোধী কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার কেন্দ্র।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












