পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র নামায পড়ার তরতীব বা ধারাবাহিক বর্ণনা
(পূর্বে প্রকাশিতের পর)
ইমাম ‘রব্বানা লাকাল হাম্দ’ বলবে না এবং মুক্তাদীগণ ‘সামি আল্লাহু লিমান হামিদাহ’ বলবে না। তৎপর ধীর স্থিরভাবে সিজদায় ঝুঁকবার সাথে সাথে আল্লাহু আকবার বলতে বলতে যাবে। সিজদাতে প্রথমে দু’হাঁটু, তারপর দু’হাত, পরে নাক ও কপাল দু’হাতের মধ্যস্থলে মাটিতে রাখবে, যেনো হাতের বৃদ্ধা অঙ্গুলিদ্বয় কানের বরাবর থাকে।
সিজদায় দু’হাতের অঙ্গুলিগুলোকে মিলিয়ে রাখবে এবং হাত ও পায়ের অঙ্গুলিগুলো ক্বিবলা উনার দিকে করবে। দু’হাতের তালুর উপর ভর দিবে, দু’বাজুকে দু’পার্শ্বদেশ হতে পৃথক রাখবে।
স্ত্রীলোক সিজদাতে দু’হাতকে ফাঁক করবে না, দু’হাত বিছিয়ে দিবে এবং পেটকে দু’উরুর উপর বিছাবে। সিজদায় কমপক্ষে তিনবার ‘সুবহানা রব্বিইয়াল আ’লা’ পড়বে। সিজদা উনার সময় নাকের অগ্রভাগের দিকে নজর রাখবে। অতঃপর তাকবীর পড়তে পড়তে মাথা উঠাবে।
সিজদা থেকে উঠার সময় প্রথমে কপাল, তারপর নাক, অতঃপর দু’হাত উঠাবে। তৎপরে সোজা হয়ে বসে আল্লাহুম্মাগ্ ফিরলী বলে তাকবীর পড়তে পড়তে দ্বিতীয়বার সিজদায় যাবে এবং পূর্বের ন্যায় তাসবীহ পড়ে তাকবীর বলতে বলতে সোজা দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোকালে বসবে না, (বিনা ওজরে) দু’হাতকে যমীনের উপর ভর দিবেনা বরং হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়াবে। এই এক রাকায়াত শেষ হলো।
দাঁড়িয়ে তা‘আওউয ও ছানা পড়বে না, বরং বিসমিল্লাহ শরীফ, পবিত্র সূরা ফাতিহা শরীফ ও অন্য একটি পবিত্র সূরা শরীফ বা তিন আয়াত শরীফ পড়ে প্রথম রাকায়াতে যেরূপ রুকূ সিজদাহ করা হয়েছে এবং যা যা পড়া হয়েছে, দ্বিতীয় রাকায়াতে সেইরূপ রুকূ ও সিজদাহ করবে ও তদ্রুপ পাঠ করবে। দ্বিতীয় রাকা‘আতের সিজদাহ হতে তাকবীর পড়তে পড়তে উঠে নিজের বাম পা বিছিয়ে তার উপর বসবে এবং ডান পা খাড়া করে রাখবে এবং উহার অঙ্গুলিগুলো ক্বিবলা উনার দিকে করবে।
ডান হাতকে ডান উরুর এবং বাম হাতকে বাম উরুর উপর রাখবে, হাতের অঙ্গুলিগুলো স্বাভাবিকভাবে বিছিয়ে রাখবে, ফাঁক করেও নয় বা চেপেও নয়, বরং স্ব স্ব অবস্থায় রাখবে। অঙ্গুলিসমূহের অগ্রভাগ দু’হাঁটুর নিকট রাখবে, কিন্তু হাঁটু ধরবে না।
স্ত্রীলোক হলে নিতম্বের উপর বসে পাদ্বয়কে ডান দিক হতে বের করে দিবে। তারপর আত্তাহিয়্যাতু পড়বে। ছহীহ মতে, আশহাদু আল লাইলাহা বলে অর্থাৎ ‘লা’ বলার সময় ডান হাতের শাহাদাত অঙ্গুলি উঠিয়ে ইশারা করবে, আর ইল্লাল্লাহু বলে অর্থাৎ ‘হু’ বলার সময় অঙ্গুলী নামাবে। দুই রাকায়াত নামায হলে পবিত্র দুরূদ শরীফ ও দু‘আ মাছূরা পড়ে ডান দিকে মুখ ফিরিয়ে আসসালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলবে।
তারপরে বামদিকে মুখ ফিরিয়ে উক্তরূপ সালাম বলবে, কিন্তু প্রথমবার অপেক্ষা দ্বিতীয়বার অল্প আওয়াজে বলবে। তিন বা চার রাকায়াত নামায হলে, আত্তাহিয়্যাতু পড়ে তাকবীর বলতে বলতে দাঁড়াবে। ফরয নামায হলে তৃতীয় ও চতুর্থ রাকায়াতে বিসমিল্লাহ শরীফসহ কেবল পবিত্র সূরা ফাতিহা শরীফ পড়বে।
এতদ্ব্যতীত বিতির, সুন্নত, নফল হলে পবিত্র সূরা ফাতিহা শরীফ শেষে অন্য একটি পবিত্র সূরা শরীফ পড়বে। তিন বা চার রাকায়াত শেষ হলে বসে আত্তাহিয়্যাতু, পবিত্র দুরূদ শরীফ ও দু‘আ মা’ছূরা পড়ে দু’দিকে সালাম ফিরাবে। পরে দু’হাত সীনা পর্যন্ত তুলে মুনাজাত করবে। মুনাজাত শেষ হলে দু’ হাতের তালু দ্বারা চেহারা মাসেহ করবে।
সিজদা সাহু উনার বিবরণ
سَهْوٌ (সাহ্উন) শব্দের অর্থ ভুল। ভুলের ক্ষতিপুরণ স্বরূপ যে সিজদা দেয়া হয়, তাকে সিজদা সাহু বলা হয়।
নামাযের মধ্যে কোনো ওয়াজিব তরক করলে, কিংবা পরিবর্তন করলে, কোনো রুকন দেরি করে আদায় করলে, নিয়মিত স্থলের পূর্বে আদায় করলে, কিংবা বারংবার করলে সিজদা সাহু ওয়াজিব হবে। ভুলবশতঃ এরূপ করলে সিজদা সাহু করতে হবে। যদি নামাযের কোনো ফরয ভুলে ছুটে যায় বা কোনো ওয়াজিব ইচ্ছাপূর্বক ছেড়ে দেয়, তবে তার ক্ষতিপূরণের কোনোই উপায় নেই। এ অবস্থায় সিজদা সাহু দ্বারা নামায দুরস্ত হবে না। নামায দোহরায়ে পড়তে হবে। ফরয ও নফল উভয় নামাযের মধ্যে সিজদা সাহু ওয়াজিব।
সিজদা সাহু উনার নিয়ম : শেষ বৈঠকে পবিত্র তাশাহুদ শরীফ অর্থাৎ পবিত্র আত্তাহিয়্যাতু শরীফ (‘আবদুহূ ওয়া রসূলুহূ পর্যন্ত) পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আল্লাহু আকবার বলে নিয়ম মতো দুটি সিজদা করে পুনরায় পবিত্র আত্তাহিয়্যাতু শরীফ, পবিত্র দুরূদ শরীফ ও পবিত্র দু‘আ মা’ছুরা শরীফ পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৯তম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-২)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












