মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-৩)
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
তুরস্ক ও রোহিঙ্গা সংকট:
রোহিঙ্গা ইস্যুটি আমাদের অত্যন্ত গুরুত্ব দিয়ে বুঝতে হবে।
আমাদের বন্ধু রাষ্ট্র তুরস্ক এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। রোহিঙ্গা সংকটে তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম রাষ্ট্র, যারা প্রকাশ্য ও সক্রিয়ভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে আমরা যদি সমন্বিত কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ নিতে পারি, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করা সম্ভব হতে পারে।
চীন ও ইরানের ভূমিকা:
আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই- চীনের ভূমিকা কী?
আমি দৃঢ়ভাবে বলতে পারি, চীন এই ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পক্ষ।
গত তিন-চার বছরের ঘটনাপ্রবাহ দেখলে আমরা দেখতে পাই, চীন সৌদি আরব ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ কমিয়ে আনার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। শিয়া ও সুন্নি বিশ্বের দুই গুরুত্বপূর্ণ শক্তির মধ্যে ব্যবধান কমানোর জন্য চীনের উদ্যোগ ছিলো তাৎপর্যপূর্ণ।
এখন প্রশ্ন হচ্ছে, চীন কি একইভাবে অন্য ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে?
আমার বিশ্বাস, আমাদের যদি সামান্য কল্পনাশক্তিও থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে চীন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আর ইরানের বিষয়টিও আমাদের বুঝতে হবে।
আমি বলছি না যে, ইরান সরাসরি সবকিছুর সঙ্গে যুক্ত। কিন্তু ইরান যে এই ভূ-রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি অস্বীকার করা যায় না।
ইরানের অন্যতম লক্ষ্য হলো- এই অঞ্চলে আমেরিকান সামরিক ঘাঁটির উপস্থিতি কমানো বা দূর করা।
প্রতিরক্ষা সংহতি:
তাই আমাদের উচিত, নিজেদের প্রতিরক্ষা সক্ষমতাকে সুসংহত করা এবং প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা।
আমাদের নিজেদের শক্তি ও সক্ষমতা গড়ে তুলতে হবে।
ইরান এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এর প্রভাব আরও স্পষ্ট হতে পারে।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ দীর্ঘদিন ধরে আমেরিকার কাছ থেকে নিরাপত্তা সহায়তা ও নিরাপত্তার নিশ্চয়তা পেয়েছে। তারা আমেরিকাকে প্রায় সবকিছুই দিয়েছে- যেভাবে আমরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে এসেছি।
কিন্তু এখন এসব রাষ্ট্রও বুঝতে শুরু করেছে যে, কেবল অন্য একটি শক্তির ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা যায় না।
নতুন বিশ্বব্যবস্থা:
প্রথম বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে অটোমান সাম্রাজ্যের অবসানের পর থেকে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের রাজনৈতিক বাস্তবতা ক্রমাগত পরিবর্তিত হয়েছে।
বর্তমান ইরান-আমেরিকা-ইসরায়েল সংঘাত এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি মুসলিম বিশ্বের সামনে একটি নতুন উপলব্ধি তৈরি করেছে-আমাদের নিজেদের মধ্যকার বিভেদ দূর করার চেষ্টা করতে হবে।
আমাদের অন্তত চেষ্টা করে দেখতে হবে।
যদি আমরা আমাদের পারস্পরিক বিভেদ দূর করার ক্ষেত্রে কিছুটা হলেও সফল হতে পারি, তাহলে ইসলামী বিশ্বের সামনে বিশাল সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।
-মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত প্রকার অশ্লীলতাই হারাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৯তম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-২)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৩)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












