মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-২)
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা:
ভৌগলিক দিক থেকে বাংলাদেশ একই সঙ্গে অত্যন্ত নাজুক এবং সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমরা এমন একটি মুসলিম দেশ, যার সীমান্তে অন্য কোনো মুসলিম দেশ নেই। উত্তর দিক, পূর্ব দিক ও পশ্চিম দিক থেকে আমরা দুটি অবন্ধুসুলভ রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ, সংকটের সময়ে আমাদের পাশে সরাসরি কোনো প্রতিবেশী মুসলিম রাষ্ট্র নেই। কিন্তু আমাদের দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান চীন, ভারতের সেভেন সিস্টার্স, নেপাল এবং ভূটানের সমুদ্রের প্রবেশদ্বার হতে পারে।
আমাদের ভূখ-ের গভীরতাও অত্যন্ত সীমিত। এক দিক থেকে অগ্রসর হয়ে খুব দ্রুতই দেশের অপর প্রান্তে পৌঁছে যাওয়া সম্ভব। এই বাস্তবতাকে আমাদের প্রতিরক্ষা পরিকল্পনায় অবশ্যই বিবেচনায় নিতে হবে।
বিশ্বের সামগ্রিক ভূরাজনৈতিক গতিশীলতা পরিবর্তিত হয়েছে। বাংলাদেশ আর নীরব দর্শক নয়।
আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক বাহিনী, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যেও এখন সার্বভৌমত্ব সম্পর্কে একটি নতুন উপলব্ধি তৈরি হচ্ছে। প্রশ্ন হলো - এই উপলব্ধিকে বাস্তব শক্তিতে রূপান্তর করবে কে?
ধরা যাক, সীমান্তে দুই হাজার বিজিবি সদস্য এবং সঙ্গে নিরস্ত্র দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিক-কোনো সংকটের মুহূর্তে তারা কীভাবে প্রতিক্রিয়া জানবে, তা আমরা বারংবার প্রত্যক্ষ করেছি। এটাই আমাদের সার্বভৌমত্বের প্রকৃত পরীক্ষা।
বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কেবল কাগজে-কলমে থাকা কোনো বিষয় নয়। এর জন্য বাস্তব সক্ষমতা প্রয়োজন।
প্রতিরক্ষা সক্ষমতার প্রশ্ন:
আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়।
একটি দেশের উপর দীর্ঘ দেড় দশক নির্ভর করায় আমাদের কূটনৈতিক পরিসরও সংকুচিত হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের কৌশলগত জায়গা কতটা বিপণনযোগ্য-এটি একটি বড় প্রশ্ন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: আমরা এর বিনিময়ে কী সুবিধা পাবো?
আমাদের জনগণকে বিষয়গুলো বোঝাতে হবে। শুধু সর্বশেষ ঘটনাগুলো দেখলেই হবে না। আমাদের সার্বভৌমত্ব যেন অন্য কারও ওপর নির্ভরশীল না হয়-এটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে।
কিন্তু বাস্তবতা হলো, আমাদের অনেক ক্ষেত্রেই অন্যের ওপর নির্ভর করতে হয়। বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সক্ষমতার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে।
মিয়ানমার ও রোহিঙ্গা প্রসঙ্গ:
১৯৭৮ ও ১৯৭৯ সালের সময়কার রোহিঙ্গা সংকট এবং পরবর্তী সময়ের ঘটনাগুলো বিবেচনা করলে দেখা যায়, কয়েকটি পর্যায়ে বাংলাদেশ মিয়ানমারের তুলনায় কৌশলগত সুবিধাজনক অবস্থানে ছিলো।
কিন্তু সেই সুবিধা এখন আর আগের মতো নেই।
আমাদের যদি দশটি ডিভিশনও থাকে, তারপরও বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা এমন যে আমাদের প্রতিরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাত্র দুটি আধুনিক যুদ্ধবিমানও যদি কোনো দেশের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর ওপর কার্যকর আঘাত হানতে সক্ষম হয়, তাহলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আমাদের আকাশসীমা যদি পর্যাপ্তভাবে সুরক্ষিত না থাকে, তাহলে স্থলবাহিনীর বিপুল সংখ্যক সদস্য থাকা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।
এটাই বর্তমানে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় প্রশ্ন।
প্রতিরক্ষা শিল্পে নিজস্ব সরবরাহব্যবস্থা গড়ে তোলার সুযোগ রয়েছে। বিভিন্ন সামরিক ব্যবস্থার মধ্যে ইন্টারঅপারেবিলিটি বা পারস্পরিক সমন্বয় বাড়ানোর সুযোগ রয়েছে। যৌথ প্রশিক্ষণেরও ব্যাপক সুযোগ রয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গোয়েন্দা তথ্য বিনিময়। আমার নিজস্ব ক্ষেত্রের অভিজ্ঞতা থেকে বলছি-যদি আমরা গোয়েন্দা তথ্য কার্যকরভাবে বিনিময় করতে পারি, তাহলে বাংলাদেশের সক্ষমতা অনেক বাড়তে পারে।
-মেজর জেনারেল (অব:) ফজলে এলাহী আকবর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিজাতীয় বিধর্মী তথা ইহুদী-নাছারাদেরকে অনুসরণ করা ইসলামী শরীয়তে হারাম-নাজায়িয
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৯তম পর্ব)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলমানদের ভালো কিছু দেখলে কাফিররা কখনই খুশি হয় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৩)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (২)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (২)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মক্কা চুক্তি, ইরানের উত্থান ও বাংলাদেশের কৌশলগত ভবিষ্যৎ (পর্ব-১)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












