পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ
(৫ম পর্ব)
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মাঝে পবিত্র দুরূদ শরীফ উনার যেমন অসংখ্য ফযীলত মুবারক বর্ণনা করা হয়েছে। ঠিক বাস্তবেও পবিত্র দুরূদ শরীফ উনার বিস্ময়কর অনেক ঘটনা সংঘটিত হয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় ঘটনা বর্ণনা করা হলো-
৫. আমার হামিদকে গিয়ে বলো:
পবিত্র জুমুআর দিন শাহী মসনদে বসে আছেন উসমানী সালতানাতের ৩৪ তম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ খান। উনার হাতে শাহী লাঠি, পরনে বাদশাহী পোশাক সামনে দাঁড়িয়ে আছেন উনার সবচেয়ে বিশ্বস্ত তাহাসিন পাশা।
পবিত্র জুমুয়াবার সালতানাতের বিভিন্ন অঞ্চল থেকে আশা আবেদন পত্র গুলো তাহাসিন পাশা মহামান্য সুলতানকে পড়ে শোনান। আজকেও বেশ কিছু আবেদন জমা হয়েছে। খুবই মনোযোগ সহকারে সুলতান সবগুলো চিঠি এবং নথিপত্রের বিষয়বস্তু শুনছেন।
উনার দৃষ্টি তীক্ষè। অনেক চিঠির মাঝে হঠাৎ তাহাসিন পাশা একটি চিঠি না পড়ে এড়িয়ে গেলেন। সুলতানের দৃষ্টি এড়ালো না বিষয়টি। তিনি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পাশা ওই চিঠিটা আপনি কেন পড়লেন না?
তাহসিন পাশা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে বললেন, আমি লজ্জিত মহামান্য সুলতান। সুলতান তাকে জিজ্ঞেস করলেন কেন? তাহসিন পাশা ইতস্ত হয়ে বললেন, ওই চিঠিতে এক পাগল লোক দাবি করেছে যে আপনি তার কাছে ঋণগ্রস্ত। আমরা তাকে প্রাসাদে ডেকে কিছু অর্থ দিতে চেয়েছি, কিন্তু সে তা নেয়নি।
কিছুটা বিস্মিত হলেন সুলতান। জিজ্ঞেস করলেন কোথায় সেই ব্যক্তি?
তাহসিন পাশা বললেন, এই প্রাসাদেই সে আছে সুলতান। সুলতান আদেশ করলেন, তাকে উপস্থিত করুন। তাহাসিন পাশা লোকটিকে ভিতরে পাঠাতে বললেন, কিছুক্ষণ পর বিনীতভাবে একজন লোক কক্ষে প্রবেশ করলেন।
লোকটির নাম মুহম্মদ ফয়সাল। তাকে দেখেই বোঝা যাচ্ছে অনেক পথ অতিক্রম করে এসেছে সে। কপাল থেকে ঘাম টপটপ করে ঝরে পড়ছে। লোকটি এসে একেবারে সুলতানের সামনে দাঁড়ালো। তাকে নির্দেশ দেয়া হলো তার কথাগুলো মহামান্য সুলতানকে জানানোর জন্য। লোকটি বিনয়ের ভঙ্গিতে বললো, মহামান্য সুলতান আপনি আমার কাছে ঋণগ্রস্ত। আবারো অবাক হয়ে গেলেন সুলতান আব্দুল হামিদ খান। তাহাসিন পাশার চোখেও কৌতুহল। সুলতান বুঝতে পারছেন না কেন এই লোকটা উনাকে ঋণগ্রস্ত বলছেন। সুলতান তো তাকে আগে কখনো দেখেনও নি। সুলতান নরম সুরে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে তোমার কাছে ঋণগ্রস্ত?
লোকটি মাথা নিচু করে বলতে শুরু করলো। সুলতান আমি একজন ব্যবসায়ী, কিছুদিন আগে আমি ব্যবসায় লোকসানের সম্মুখীন হই। এর ফলে আমার ব্যবসা সম্পূর্ণ শেষ হয়ে যায়, আমি পুরোপুরি দেউলিয়া হয়ে প্রচুর ঋণের কবলে পড়ে যাই।
এ পর্যন্ত বলার পর তাহাসিন পাশা সামান্য বিরক্ত হয়ে বললেন, মহামান্য সুলতান জিজ্ঞেস করেছেন তিনি তোমার কাছে কিভাবে ঋণী? লোকটি বললো, আমি সেটাই বলছি। সুলতান মনোযোগ সহকারে তার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছেন।
সে আবার বলতে শুরু করলো, প্রচুর ঋণে ডুবে যাওয়ার পর আমি প্রতি রাতে মহান আল্লাহ পাক উনার কাছে দোয়া করি তিনি যেন আমাকে ঋণ থেকে উদ্ধার করেন। এভাবে দোয়া করতে করতে গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখি, স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দীদার মুবারক আমার নসীব হয়।
সুলতান আব্দুল হামিদ খান বুকে হাত রেখে পবিত্র দুরূদ শরীফ পড়লেন এবং কিছুটা বিস্মিত হয়ে তাকে কথা চালিয়ে যেতে বললেন। লোকটি এবার মাথা উঁচু করে কিছুটা আনন্দের সাথে বললো, স্বপ্নে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে নির্দেশ মুবারক দিয়েছেন-
قل لحميدنا أنه يذكرنا بالصلاة والسلام كل ليلة لكنه نسى ذكرنا ليلة البارحة فاذهب واطلب حاجتك منه
‘আমার হামিদ কে গিয়ে বলো, সে প্রতি রাতে আমার প্রতি পবিত্র দুরূদ শরীফ ও সালাম শরীফ পাঠের মাধ্যেমে আমাকে স্মরণ করে। কিন্তু গতকাল রাতে সে আমাকে স্মরণ করতে অর্থাৎ আমার প্রতি পবিত্র দুরূদ শরীফ ও সালাম শরীফ পাঠ করতে ভুলে গিয়েছে। কাজেই তুমি যাও তোমার প্রয়োজনের কথা তাকে গিয়ে বলো।’
এটা শোনা মাত্রই সুলতান আব্দুল হামিদ খান দাঁড়িয়ে গেলেন। উনার শরীর কিছুটা কেপে উঠলো। উনার হাতের লাঠির আঘাতে মাটিতে ঠকঠক আওয়াজ হলো। সুলতান যেনো নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। সত্যিই কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি قل لحميدنا (আমার হামীদকে বলো) এই শব্দ মুবারক ব্যবহার করেছেন?
যেই মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি এত মুহব্বত, এত সম্মান সেই মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি আমাকে ‘আমার হামিদ’ বলে স্বীকৃতি মুবারক দিয়েছেন?
সুলতান আব্দুল হামিদ স্তম্ভিত কন্ঠে বললেন, আবার বলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি বলেছেন? ফয়সাল বললো, ‘আমার হামিদ কে গিয়ে বলো।’ এই পর্যন্ত বলতেই সুলতান নিজের হাত উঠিয়ে তাকে থামতে ইশারা করলেন। ভান্ডার থেকে একটি মুদ্রা ভর্তি থলী বের করে তার হাতে দিয়ে বললেন। পুনরায় বলো তিনি কি বলেছেন?
ফয়সাল আবার বললো, ‘আমার হামিদ কে গিয়ে বলো, সুলতান আগের মতই তাকে থামতে ইশারা করলেন এবং আরেকটি মুদ্রা ভর্তি থলি তার হাতে দিলেন।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَ…
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪)
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।