মঙ্গলবার

হিজরী
১৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৬ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৪ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৯ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পাকিস্তান পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিনভারতের শেয়ারবাজারে ভয়াবহ ধস, একদিনেই উধাও ৫ লাখ কোটি রুপিদ্বীনি ইলম অর্জন করা ফরয। এই ফরয আদায় না করলে এর জন্য পরকালে জবাবদিহি করতে হবে। এজন্য তাকে শাস্তিও পেতে হতে পারে।সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- রাস্তা উন্নয়ন, নদী সংরক্ষণ, মেট্রোরেল ও উড়াল সেতু নির্মাণ, সৌন্দর্যবর্ধন ইত্যাদি যে কোন অজুহাতে পবিত্র মসজিদ ভাঙ্গা বা স্থানান্তর করা সম্পূর্ণরূপে হারাম, কবীরা গুনাহ ও কুফরী। নাউযুবিল্লাহ! কারণ পবিত্র মসজিদ ও মসজিদের জায়গা উনার একচ্ছত্র মালিক হচ্ছেন স্বয়ং মহান আল্লাহ পাক তিনি। সুবহানাল্লাহ!শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর

পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল

Asrar প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, সকাল ৭:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, দুপুর ১২:৫৯
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল

ছবিধারী ইমাম-খতীবের পিছনে নামায পড়া জায়িয নয়
যেসব ইমাম-খতীব লম্বা টুপি বা উঁচু টুপি পরে, কোর্তার উপর কোর্ট পরে, নিজ বাড়িতে রঙিন টিভি, ডিস এন্টেনা রাখে, টিভি চ্যানেলে প্রোগ্রাম করে এবং বিভিন্ন জায়গায় মাহফিলের ভিডিও প্রদর্শন করে এবং উক্ত ভিডিও স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে ডিজিটাল পর্দায় মহিলাদের দেখিয়ে থাকে।
এ ধরণের ইমাম-খতীবদের মাহফিলে সহায়তা করা, তাদেরকে ইমাম ও খতীব নিযুক্ত করা, তাদের পিছনে নামায আদায় করা, তাদের ওয়াজ শোনা ইত্যাদি কোনটিই সম্মানিত শরীয়তসম্মত নয় বা জায়িয নয়। কারণ এসব ইমাম-খতীবরাই পবিত্র হাদীছ শরীফের মধ্যে বর্ণিত উলামায়ে সূ, দাজ্জালে কাযযাবের অন্তর্র্ভুক্ত। এরা সম্মানিত শরীয়ত ও সম্মানিত সুন্নত মুবারক বিরোধী আক্বীদা ও আমলের অধিকারী। এরাই হারামকে হালালকারী। এরাই যখন ছবি তোলে, ছবির সাহায্যে টিভি চ্যানেলে প্রোগ্রাম করে, ভিডিও করে এবং তা নিজে দেখে ও অন্যদেরকে দেখার কথা বলে তখন সাধারণ মানুষ ছবি, টিভি, ভিডিও ইত্যাদিকে জায়িয মনে করে। নাউযুবিল্লাহ! অথচ ছবি ও ছবি সংশ্লিষ্ট যাবতীয় প্রদর্শনী বা প্রচার মাধ্যম সবই হারাম। পবিত্র হাদীছ শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
كُلُّ مُصَوِّرٍ فِى النَّارِ
অর্থ: প্রত্যেক ছবি বা প্রতিকৃতি তোলনেওয়ালা বা তোলানেওয়ালা বা মূর্তি বানানেওয়ালা জাহান্নামী। (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
পবিত্র হাদীছ শরীফের মধ্যে আরো বর্ণিত রয়েছে-
اِنَّ اَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْـمُصَوِّرُوْنَ
অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তিকে সবচেয়ে কঠিন শাস্তি দিবেন, যে ব্যক্তি ছবি বা প্রতিকৃতি তোলে বা আঁকে অথবা মূর্তি তৈরী করে। (বুখারী শরীফ)
পবিত্র হাদীছ শরীফের মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
اِنَّ هٰذَا الْعِلْمَ دِيْنٌ فَانْظُرُوْا عَمَّنْ تَأْخُذُوْنَ دِيْنَكُمْ.
অর্থ: নিশ্চয়ই পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের ইলিমই হচ্ছেন সম্মানিত দ্বীন। অতএব কার নিকট থেকে তোমরা দ্বীন বা ইলিম গ্রহণ করছো তাকে লক্ষ্য করো। (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
অর্থাৎ যেসব ইমাম-খতীবের ঈমান-আক্বীদা, আমল-আখলাক্ব পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ উনাদের অনুযায়ী নয় তাকে কখনোই অনুসরণ করা যাবে না, তার ওয়াজ শোনা যাবে না, তাকে ইমাম বানানো বা তার পিছনে নামায পড়া যাবে না।
শুধু তাই নয়, অপর এক পবিত্র হাদীছ শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
فَاِيَّاكُمْ وَاِيَّاهُمْ لَايُضِلُّوْنَكُمْ وَلَايَفْتِنُوْنَكُمْ
অর্থ: তোমরা তাদের থেকে দূরে থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, যাতে তারা তোমাদেরকে গোমরাহ করতে না পারে এবং ফিতনায় ফেলতে না পারে অর্থাৎ কুফরী ও হারাম কাজে মশগুল করে জাহান্নামী করতে না পারে। (মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
মূলকথা হচ্ছে, সম্মানিত দ্বীন ইসলামের মধ্যে প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখা, দেখা সবক্ষেত্রেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোন ক্ষেত্রেই বৈধ করা হয়নি। তবে দ্বীন ধ্বংসকারী তিন শ্রেণীর লোক অর্থাৎ উলামায়ে ‘সূ’, মুনাফিক ও পথভ্রষ্ট শাসক এদের কারণে মানুষ হারাম কাজ করতে বাধ্য হয়। এজন্য উক্ত তিন শ্রেণীর লোকদেরকে জাহান্নামী বলে ঘোষণা করা হয়েছে। নাউযুবিল্লাহ! তাদের কারণেই আজ মানুষ ছবি, টিভি, সিনেমা, ভিডিও, নাচ, গান, খেলাধুলা, বেপর্দা, বেহায়াপনা ইত্যাদি হারাম-নাজায়িয কাজে সম্পৃক্ত হচ্ছে। নাউযুবিল্লাহ!
যা হারাম তা কখনো হালাল বা বৈধ হয় না। অনুরূপ কোন হালালও কখনো হারাম হয় না। হারামকে হালাল মনে করা এবং হালালকে হারাম মনে করা উভয়ই কুফরী এবং কাফির ও জাহান্নামী হওয়ার কারণ। তাই ছবির ব্যবহার সবসময়ের জন্য ও সবক্ষেত্রেই হারাম। আর মাজূরতা বা অক্ষমতার মাসয়ালা সেটাতো কেবল জান ও মাল হিফাজতের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ কারো জীবন রক্ষার জন্য এবং ইজ্জত-আবরু হিফাজতের জন্য হারামটা মুবাহ বলা হয়েছে কিন্তু হালাল বা বৈধ নয়। যেমন কেউ তিনদিন না খাওয়া; এই ব্যক্তি হালাল খাদ্যের ব্যবস্থা করতে পারলো না তখন তার জন্য মৃত হাস-মুরগী, গরু-ছাগলের গোশত খাওয়াটা মুবাহ হয়ে যায়।
দরিদ্র ভাতা বা অনুদানের জন্য আগে ছবিবিহীন কার্ড ছিল কিন্তু এখন ছবিযুক্ত কার্ড করতে বাধ্য করা হয়েছে। অনুরূপ চাকরী, ব্যবসার লাইসেন্স, জায়গা-জমি, বাড়ী-ঘর রেজিস্ট্রি, মোটকথা খাওয়া-পরা, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির জন্য ছবি তুলতে বাধ্য হলে সেক্ষেত্রে হারাম জেনেই তুলতে হবে এবং এজন্য তওবা-ইস্তিগফারও করতে হবে। শরয়ী মাজূরতা ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে ছবি তোলা মুবাহর অন্তর্ভুক্ত হবে না।
স্মরণীয় যে, যারা ছবি তোলে ও তোলার জন্য পরামর্শ দেয় ও বাধ্য করে তারা কখনোই হক্ব হতে পারে না। পীর হোক, ইসলামী ব্যক্তিত্ব হোক, ইসলামী দল হোক প্রত্যেকের জন্য ছবি তোলা হারাম ও কবীরা গুনাহ। ছবিকে জায়িয বা বৈধ মনে করা কুফরী। এ ধরণের পীর ও ইসলামী নামধারী ব্যক্তি যদি ইমাম ও খতীব হয়, তাহলে তাদের পিছনে নামায পড়া তো পরের বিষয় বরং এদের থেকে দূরে থাকা ফরয।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ ৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৮ ঘণ্টা আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ১ দিন আগে বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَ… ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪) ২ দিন আগে অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম ২ দিন আগে মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে ২ দিন আগে ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮) ৩ দিন আগে