পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ফের অগ্নিগর্ভ ইরাক
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯১ শামসী সন , ২৪ জুলাই, ২০২৩ খ্রি:, ০৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
শনিবার কড় নিরাপত্তার মধ্যে রাজধানীর কেন্দ্রে গ্রিন জোন এলাকার কাছাকাছি হাজির হয় আন্দোলনকারীরা। সুইডেনের দূতাবাসের সামনে যাওয়ার পরিকল্পনা থাকলেও সংযোগকারী ব্রিজটি আটকে দেয়ায় সামনে অগ্রসর হতে পারেনি তারা। এর আগে বাগদাদে ডেনমার্কের দূতাবাসের সামনে অনুষ্ঠিত হয় বিক্ষোভ।
শনিবার ভোরে বাগদাদের সুরক্ষিত দূতাবাস পাড়া , গ্রিন জোনে হামলা চালানোর চেষ্টা করে শত শত বিক্ষোভকারী।
নিরাপত্তা বাহিনী গ্রিন জোনের দিকে যাওয়ার জন্য জুমুরিয়া সেতু অবরোধ করে রাখা বিক্ষোভকারীদের পিছু হটিয়ে দিয়ে, তাদের ডেনমার্কের দূতাবাসে পৌঁছাতে বাধা দেয়।
সুইডেনে পরিকল্পিতভাবে ইসলামিক পবিত্র গ্রন্থ পুড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালানোর দু'দিন পর এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা বেশ কয়েক ঘন্টা ধরে কূটনৈতিক অঞ্চল দখল করে রাখে। প্রভাবশালী ইরাকি শিয়া আলেম এবং রাজনৈতিক নেতা মুক্তাদা আল-সদরের পতাকা এবং সাইনবোর্ড উত্তোলন করে এবং সামান্য আগুন ধরিয়ে দেয়। দূতাবাসের কর্মীদের একদিন আগেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
এর কয়েক ঘণ্টা পর ইরাকের প্রধানমন্ত্রী কুরআন অবমাননার প্রতিবাদে সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।
গত মাসে স্টকহোমে বিক্ষোভের সময় কুরআনের একটি কপি পোড়ানো এক ইরাকি আশ্রয়প্রার্থী বৃহস্পতিবার আবারও একই কাজ করার হুমকি দেন, কিন্তু শেষ পর্যন্ত আগুন দেননি। তবে তিনি কুরআনে পাড়া দেন ও লাথি মারেন। ইরাকি পতাকা এবং সদর ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দিয়ে একই কাজ করেন।
জুমুয়াবার বিকালে ইরাক ও অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে।
ডেনমার্কের গণমাধ্যমের খবরে বলা হয়, জুমুয়াবার কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী ড্যানস্কে প্যাট্রিয়টারের সদস্যরা কুরআনের একটি কপি ও ইরাকি পতাকা পুড়িয়ে দেয়। তারা তাদের এই কর্মকান্ড সরাসরি ফেইসবুকে প্রচার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












