ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৭০)
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ফতওয়া বিভাগ
(৪০১)
وفى أولى الأمر أربعة أقوال. أحدها: أنهم الأمراء، قاله أبو هريرة وابن عباس في رواية وزيد بن أسلم والسدي ومقاتل. والثانى: أنهم العلماء، رواه ابن أبى طلحة عن ابن عباس وهو قول جابر بن عبد الله والحسن وأبي العالية وعطاء والنخعي والضحاك ورواه خصيف عن مجاهد. والثالث: أنهم أصحاب النبي صلى الله عليه وسلم، رواه ابن أبي نجيح عن مجاهد وبه قال بكر بن عبد الله المزني. والرابع: أنهم أبو بكر وعمر، وهذا قول عكرمة.
অর্থ: উলিল আমর উনার তাৎপর্য উনার ব্যাপারে চারটি মতামত পাওয়া যায়। এক: উনারা হলেন- উমারা অর্থাৎ আমীর বা আমীরুল মু’মিনীন বা খলীফা। অথবা ইনসাফগার সুলতান বা শাসক। যা বর্ণনা করেন হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা, হযরত যায়েদ বিন আসলাম রহমতুল্লাহি আলাইহি, হযরত সুদ্দী রহমতুল্লাহি আলাইহি ও হযরত মুকাতিল রহমতুল্লাহি আলাইহি।
দ্বিতীয়: উনারা হলেন- হযরত উলামায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম। হযরত ইবনু আবী তলহা রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি, হযরত আবুল আলিয়াহ রহমতুল্লাহি আলাইহি, হযরত নাখয়ী রহমতুল্লাহি আলাইহি ও হযরত দ্বহ্হাক রহমতুল্লাহি আলাইহি উনাদের মত। হযরত খছীফ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন।
তৃতীয়: উনারা হলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। যা হযরত ইবনু আবী নুজাইহ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন। অনুরুপ বলেন হযরত বকর বিন আব্দুল্লাহ মাযানী রহমতুল্লাহি আলাইহি।
চতুর্থ: উনারা হলেন- হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম ও হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম। ইহা হযরত ইকরামা রহমতুল্লাহি আলাইহি উনার মত। (যাদুল মাসীর ফী ইলমিত্ তাফসীর পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ৫৯, লেখক: আল্লামা হযরত জামালুদ্দীন আব্দুর রহমান বিন আলী বিন মুহম্মদ জাওযী হাম্বলী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি: ওফাত শরীফ: ৫৯৭ হিজরী)
(৪০২)
{وأولى الأمر منكم} وهم العلماء والفقهاء، وقيل: الأمراء والسَّلاطين.
অর্থ: উলিল আমর দ্বারা উদ্দেশ্য হলেন হযরত উলামায়ে কিরাম ও ফুকাহায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম। কারো কারো মতে, উনারা হলেন শাসক ও সুলতানগণ। (আল ওয়াজীয ফী তাফসীরিল কিতাবিল আযীয পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ৫৯, লেখক: আল্লামা হযরত আবুল হাসান আলী বিন আহমাদ বিন মুহম্মদ বিন আলী ওয়াহিদী নীসাবূরী শাফিয়ী রহমতুল্লাহি আলাইহি: ওফাত শরীফ: ৪৬৮ হিজরী)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (৩)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৯)
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (২)
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৮)
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৭)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৫)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (২)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৪)
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৩)
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২২)
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












