ফতওয়া
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৮)
, ২৬ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৪ শামসী সন , ১২ জুলাই, ২০২৬ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ফতওয়া বিভাগ
হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি
أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
উনার ব্যাখ্যায় বলেন, এ আয়াতাংশে উল্লেখিত উলিল আমর অর্থ তোমাদের উলামা ও ফকীহগণ।
অন্য এক সনদে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, তিনি অত্র আয়াতাংশে উল্লেখিত উলিল আমর অর্থ করেন উলামা ও ফকীহগণ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা থেকে বর্ণিত, তিনি
أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ
উনার অর্থ উলামা ও ফকীহগণ বলেছেন।
অন্য এক সনদে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি আয়াতাংশে উল্লেখিত উলিল আমর উনার অর্থ উলামায়ে কিরাম বলেছেন।
হযরত আতা ইবনে সায়িব রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন, উলিল আমর অর্থ ফকীহ ও উলামা।
অন্য এক সনদে আত্বা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি আয়াতাংশে উল্লেখিত উলিল আমর উনার অর্থে বলেছেন, ফকীহগণ ও উলামায়ে কিরাম।
হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত আছে, তিনি উলিল আমর উনার ব্যাখ্যায় বলেন, উলামা কিরাম।
অন্য এক সনদে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত, তিনি আয়াতাংশে উল্লেখিত উলিল আমর উনার অর্থ করেন উলামা ও ফকীহ।
হযরত আবুল আলিয়াহ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি এ আয়াতাংশে উল্লেখিত উলিল আমর উনার অর্থে বলেন, উলামা কিরাম। লক্ষণীয় যে, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন “কিন্তু যদি তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এবং তাদের মধ্যে উলুল্ আমর (ইমাম-মুজতাহিদগণের) কাছে উক্ত বিষয়টি উপস্থিত করতো, তবে অবশ্য উনাদের মধ্যে যাঁরা ইজতিহাদ (কিয়াস) দ্বারা উহা উদঘাটন করতে সক্ষম উনারা তা অবগত হতে পারতেন।” পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ৮৩ (জামিউল বায়ান ফী তা’বীলিল কুরআন অর্থাৎ তাফসীরুত তবারী পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ৫৯, লেখক: হযরত মুহম্মদ বিন জারীর বিন ইয়াযীদ বিন কাছীর বিন গালিব আমালী আবূ জা’ফর ত্ববারী রহমতুল্লাহি আলাইহি, ওফাত: ৩১০ হিজরী)
(৩৯৭)
كذا يشتمل الفقهاء والعلماء والـمشائخ بل اولى لانهم ورثة الانبياء وخازنوا احكام الله واحكام رسوله صلى الله عليه وسلم، اخرج ابن جرير والحاكم وغيرهما عن ابن عباس رضى الله عنهما هم اهل الفقه والدين وفى لفظ هم اهل العلم وابن ابى شيبة والـحاكم وصححه وغيرهما عن جابر بن عبد الله نحوه وعن ابى العالية ومجاهد كذالك وقال الله تعالى "ولو ردوه الى الرسول والى اولى الامر منهم لعلمه الذين يستنبطونه منهم" وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الانبياء رواه احمد والترمذي وابو داود وابن ماجة من حديث كثير بن قيس وقال رسول الله صلى الله عليه وسلم للصحابة رضوان الله عليهم الناس لكم تبع وان رجالا يأتونكم من اقطار الارض يتفقهون في الدين رواه الترمذي عن ابى سعيد الخدرى.
অর্থ: অনুরুপভাবে উলুল আমর শব্দ ফকীহ, আলিম ও মাশায়িখ উনাদের উত্তমভাবে শামিল করছে। কেননা, উনারাই হচ্ছেন নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের ওয়ারিস এবং মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিধানের সংরক্ষক। হযরত ইবনে জারীর ও হাকিম রহমতুল্লাহি আলাইহি প্রমুখ হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন যে, উনারা হচ্ছেন ফিকহ ও দীনের ইলিম উনার অধিকারী।
অপর এক বর্ণনা মতে, উনারা হচ্ছেন আহলুল ইলিম বা বিদ্বান ব্যক্তি। হযরত ইবনে আবী শায়বাহ ও হাকিম রহমতুল্লাহি আলাইহিমা প্রমুখও অনুরূপ জাবির ইবনে আব্দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেন। আবুল আলিয়া ও মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি উনার বর্ণনাও অনুরূপ। আর মহান আল্লাহ পাক তিনি অন্যত্র বলেন যে, “কিন্তু যদি তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এবং তাদের মধ্যে উলুল আমর (ইমাম-মুজতাহিদগণের) কাছে উক্ত বিষয়টি উপস্থিত করতো, তবে অবশ্য উনাদের মধ্যে যাঁরা ইজতিহাদ (কিয়াস) দ্বারা উহা উদঘাটন করতে সক্ষম উনারা তা অবগত হতে পারতেন।” পবিত্র সূরা নিসা: আয়াত শরীফ: ৮৩।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আলিম উনারা হচ্ছেন হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের ওয়ারিছ। হযরত কাছীর ইবনে কায়সের হাদীছ শরীফ থেকে আহমদ শরীফ, তিরমিযী শরীফ, আবূ দাঊদ শরীফ ও ইবনু মাজাহ শরীফ বর্ণনা করেছেন। একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে বললেন, সমস্ত লোক আপনাদের অনুসরণকারী এবং বহু লোক দুনিয়ার বিভিন্ন স্থান থেকে আপনাদের কাছে দীনের মাসয়ালা-মাসায়িল জানার জন্য আসবে।
হযরত ইমাম তিরমিযী রহমতুল্লাহি আলাইহি হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে এ হাদীছ শরীফ বর্ণনা করেন। (আত তাফসীরুল মাযহারী পবিত্র সূরা নিসা শরীফ: আয়াত শরীফ ৫৯, লেখক: কাযী মুহম্মদ ছানাউল্লাহ উছমানী হানাফী মাতুরীদী মাযহারী মুজাদ্দিদী নক্বশবন্দী পানিপথী রহমতুল্লাহি আলাইহি ওফাত: ১২২৫ হিজরী)
(মাসিক আল বাইয়্যিনাত থেকে সংকলিত।) (চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৭)
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূর্তি নির্মাণ করা এবং নির্মাণে সমর্থন করা ও এর সাথে সশ্লিষ্টতা হারাম ও কুফরী (১)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৬)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৫)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (২)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৪)
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ উনাদের দৃষ্টিতে- চার মাযহাবের যে কোন একটি মাযহাব মানা ও অনুসরণ করা ফরয (৬৩)
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২২)
১৯ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২১)
১৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (২০)
১৭ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৯)
১৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তরফ থেকে সম্মানিত কুরবানী মুবারক দেয়া প্রত্যেক উম্মতের জন্য ফরযে আইন (১৮)
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












