পবিত্র কুরআন শরীফ ছুঁয়ে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রে বিচারক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় এক তাৎপর্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ পবিত্র কুরআন শরীফে হাত রেখে শপথ গ্রহণের মাধ্যমে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারক, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সোমা সাঈদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ অর্জন উদযাপন করা হয়।
জানা যায়, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটে তিনি বিচারক হিসেবে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা সাধারণত দলীয় ও সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সোমা বলেন, এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত সংখ্যালঘু ও অভিবাসী কমিউনিটির জন্যও অনুপ্রেরণার একটি বার্তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)