পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করার, ইত্তেবা করার এবং প্রচার-প্রসার করার কতিপয় গুরুত্বপূর্ণ ফযীলত মুবারক (১)
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ১২৩ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সুন্নত মুবারক তা’লীম
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার গুরুত্ব-ফযীলত ও মাক্বাম মুবারক সর্বোচ্চ। সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত সুন্নত মুবারক উনার গুরুত্ব-ফযীলত মুবারক সম্পর্কে মহাসম্মানিত নছীহত মুবারক করার সময় প্রায় ইরশাদ মুবারক করেন যে, সৃষ্টির শুরু থেকে ক্বিয়ামত পর্যন্ত সমস্ত আমল যদি একপাল্লায় রাখা হয় আর মহাসম্মানিত হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার সেই পাল্লা মুবারক উনারই ওজন বেশী হবে। সুবহানাল্লাহ!
কাজেই, প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা, জ্বীন-ইনসান সকলের দায়িত্ব-কর্তব্য হচ্ছে, ওযূ-ইস্তেঞ্জা, নামায-কালাম, যিকির-ফিকির, ইবাদত-বন্দেগী, চলা- ফেরা, ওঠা-বসা, খাওয়া-দাওয়া, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরিসহ এক কথায় হায়াত থেকে মউত পর্যন্ত; সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা, অনুসরণ-অনুকরণ করা। কেননা, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার মাধ্যমেই সর্বপ্রকার নিয়ামত, রহমত-বরকত মুবারক লাভ করা যায়। সুবহানাল্লাহ!
উল্লেখ্য, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা করার, অনুসরণ-অনুকরণ করার ও প্রচার-প্রসার করার গুরুত্ব-ফযীলত মুবারক অতুলনীয়। যা, বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব হবে না। কিন্তু; মানুষের জ্ঞাতার্থে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের আলোকে কতিপয় মহাসম্মানিত ফযীলত ও খুছুছিয়্যাত মুবারক উল্লেখ করা হলো।
১) সমস্ত গুণাহ্খাতা ক্ষমা করা হয় এবং মহাসম্মানিত মুহব্বত মুবারক হাছিল করা যায়।
মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবাকারী ব্যক্তির সমস্ত গুণাহ্খাতা ক্ষমা করে দেওয়া হয় এবং স্বয়ং মহান আল্লাহ পাক তিনি ওই ব্যক্তিকে মুহব্বত মুবারক করেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قُلْ اِنْ كُنْـتُمْ تُـحِبُّـوْنَ اللهَ فَاتَّبِعُوْنِـيْ يُـحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُـوْبَكُمْ ۗ وَاللهُ غَفُوْرٌ رَّحِيْمٌ.
অর্থ: “আয় মহাসম্মানিত হাবীব ও মাহবূব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক হাছিল করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। তাহলেই মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে মুহব্বত মুবারক করবেন, তোমাদের গুণাহ্খাতা মাফ করবেন, মহান আল্লাহ পাক তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু অর্থাৎ তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু হবেন।” (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মুহব্বত মুবারক লাভ করার পূর্ব শর্ত হচ্ছে, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা মুবারক করা। এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছেন-
مَنْ أَحَبَّنِيْ فَليَسْتَنَّ بِسُنَّتِيْ
অর্থ: যে ব্যক্তি আমাকে মুহব্বত মুবারক করে, সে যেন আমার মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করে। সুবহানাল্লাহ! (তাখরীজু আহাদীছিল আহ্য়া’ ৪/১১৫, নিহায়াতুল আরব ফী ফুনূনিল আদব ২/২৫৭, ইহ্য়াউ ‘উলূমিদ্দীন ৪/২৩৩ ইত্যাদি)
উল্লেখ্য, বান্দা-বান্দি ও উম্মতের জন্য সবচেয়ে বড় সফলতা বা কামিয়াবীর বিষয় হলো, মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত রেয়ামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করা। যা, মহাসম্মানিত সুন্নত মুবারক উনার ইত্তেবা মুবারক করার মাধ্যমেই লাভ করা যায়। সুবহানাল্লাহ!
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অত্যন্ত পুষ্টিকর এবং বিভিন্ন ভেষজ গুণে সমৃদ্ধ “তীন” (ডুমুর) ফল।
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৩)
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পছন্দনীয় খাবার মুবারক “মাখন”
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার হারীসাহ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার হাইস
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার সাওয়ীক্ব (ছাতু)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার মাঠা (লাবান)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র জুমুয়াহ শরীফ দিনের মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুস্বাস্থ্যের জন্য মহাসম্মানিত সুন্নতী খাদ্য কিছ্ছা অত্যন্ত উপকারী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২২)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












