মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৩)
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
যানবাহন থেকে নামার দোয়া মুবারক :
رَبِّ اَنْزِلْنِيْ مُنْزَلًا مُّبَارَكًا وَّ اَنْتَ خَيْرٌ مُّنْزِلِيْنَ -
অর্থ : আয় আমার রব তায়ালা! আপনি আমাকে বরকতময় স্থানে অবতীর্ণ করান। আর আপনিই উত্তম অবতীর্ণকারী।
উপরে বা উঁচু জায়গায় আরোহণ এবং নিচে অবতরণের দোয়া মুবারক:
উপরে বা উঁচু জায়গায় আরোহণের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ হলো, প্রথমেبِسْمِ اللهِ “বিসমিল্লাহ” বলে ডান পা দিতে হবে। অতঃপর আরোহণ করতে করতে اَللهُ اَكْبَرُ “আল্লাহু আকবার” বলতে হবে। -)বুখারী শরীফ, তিরমিযী শরীফ(
নিচে অবতরণের মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ হলো, নিচে অবতরণের সময় بِسْمِ اللهِ “বিসমিল্লাহ” বলে বাম পা দেয়া এবং অবতরণ করতে করতে سُبْحَانَ اللهِ বলা মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত।
ঝড়, তুফান, বৃষ্টি সম্পর্কিত দোয়া মুুুুুুবারকসমূহ :
ঝড় তুফানে যে দোয়া মুবারক পাঠ করতে হয়
اَللّٰهُمَّ اِنِّي اَسْاَلُكَ خَيْرَهَا وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমি আপনার নিকট উহার (ঝড় ও তুফানের) কল্যাণ আরজি করছি। আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি উহার ক্ষতি থেকে। (আবু দাউদ শরীফ, ইবনে মাযাহ শরীফ)
মেঘের গর্জনে পঠিত দোয়া মুবারক :
হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখন মেঘের গর্জন শুনতেন তখন তিনি কথা মুবারক বলা বন্ধ করে দিতেন আর নি¤েœাক্ত দোয়া মুবারক পাঠ করতেন -
سُبْحَانَ الَّذِيْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلَائِكَةُ مِنْ خِيْفَتِهٖ.
অর্থ : সকল পবিত্রতা মুবারক সেই মহান সত্তা মহান আল্লাহ পাক উনার জন্য, যাঁর পবিত্রতা মুবারক, মহিমা মুবারক বর্ণনা করে মেঘের গর্জন এবং হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারাও মহান আল্লাহ পাক উনার ভয়ে ভীত হয়ে উনার মহাসম্মানিত তাসবীহ মুবারক বর্ণনা করেন।
বৃষ্টি লাভের জন্য যে দোয়া মুবারক পাঠ করতে হয়:
اَللّٰهُمَّ اَسْقِنَا غَيْثًا مُغِيْثًا مَرِيْئًا مَرِيْعًا نَافِعًا غَيْرَ ضَارٍ عَاجِلًا غَيْرَ اٰجِلٍ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমাদেরকে এমন পানি দান করুন যা সুপেয়, ফসল উৎপাদনকারী, কল্যাণজনক, ক্ষতিকারক নয়, দ্রুত আগমনকারী; বিলম্বকারী নয়। (আবু দাউদ শরীফ)
বৃষ্টি হওয়ার সময় যে দোয়া মুবারক পাঠ করতে হয় :
اَللّٰهُمَّ صَيِّبًا نَافِعًا.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! মুষলধারায় উপকারী বৃষ্টি বর্ষণ করুন। (বুখারী শরীফ, ফতহুল বারী শরীফ)
বৃষ্টি শেষ হওয়ার পর যে দোয়া মুবারক পাঠ করতে হয়:
مُطِرْنَا بِفَضْلِ اللّٰهِ وَرَحْمَتِهٖ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার পবিত্র ফযল ও পবিত্র দয়া মুবারকে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
বৃষ্টি বন্ধ হওয়ার জন্য যে দোয়া মুবারক পাঠ করতে হয়:
اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اَللّٰهُمَّ عَلَى الْأَكَامِ وَالظَّرَابِ وَبُطُوْنِ الْاَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَارِ.
অর্থ : আয় মহান আল্লাহ পাক! আমাদের প্রতি নয়, আমাদের পার্শ্ববর্তী এলাকায় (বৃষ্টি) বর্ষণ করুন। আয় মহান আল্লাহ পাক! উঁচু ভূমিতে ও পাহাড় পর্বতে, উপত্যকা অঞ্চলে এবং বনাঞ্চলে বৃষ্টি বর্ষণ করুন। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অত্যন্ত পুষ্টিকর এবং বিভিন্ন ভেষজ গুণে সমৃদ্ধ “তীন” (ডুমুর) ফল।
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পছন্দনীয় খাবার মুবারক “মাখন”
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার হারীসাহ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার হাইস
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার সাওয়ীক্ব (ছাতু)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার মাঠা (লাবান)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র জুমুয়াহ শরীফ দিনের মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুস্বাস্থ্যের জন্য মহাসম্মানিত সুন্নতী খাদ্য কিছ্ছা অত্যন্ত উপকারী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২২)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












