অত্যন্ত পুষ্টিকর এবং বিভিন্ন ভেষজ গুণে সমৃদ্ধ “তীন” (ডুমুর) ফল।
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ‘তীন’ নামে একটি সম্মানিত ও পবিত্র সূরা শরীফ নাযিল করেছেন এবং সেখানে তীনের শপথ করেছেন। সুবহানাল্লাহ! মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَالتَّيْنِ وَالزَّيْتُونِ
অর্থ: “শপথ! তীন ও যয়তুনের।” (সম্মানিত ও পবিত্র সূরা তীন শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১)
এছাড়া মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي ذَرٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ قَالَ أهْدِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَبَقُ مِنْ تِيْن فَقَالَ لِأَصْحَابِهِ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُمْ كُلُوا التِّينَ فَلَوْ قُلْتُ إِنَّ فاكِهَةً نَزَلَتْ مِنَ الْجَنَّةِ بِلا عَجْمٍ لَقُلْتُ هِي التينُ وَإِنَّهُ يَذْهَبُ بِالْبَوَاسِيْرِ وَيَنْفَعُ مِنَ النِّقْرِسِ.
অর্থ : “হযরত আবূ যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত মহাপবিত্র খিদমত মুবারকে এক থালা তীন (ডুমুর) আসলে, তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উদ্দেশ্যে ইরশাদ মুবারক করেন, আপনারা তীন (ডুমুর) ফল খান, যদি আমি বলতাম, সম্মানিত জান্নাত হতে একটি ফল বীজ ছাড়া (যমীনে) নাযিল হয়েছে তাহলে বলতাম নিশ্চয়ই সেটা তীন (ডুমুর) ফল। তীন (ডুমুর) অর্শ (পাইলস) রোগের জন্য প্রতিষেধক এবং গেঁটেবাতের জন্য বিশেষ উপকারি।” (জামিউছ ছগীর লিস সুয়ূতী ২য় খ- ১৬৬ পৃষ্ঠা : মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং ৬৩৯৩; ফতহুল কবীর লিস সুয়ূতী ২য় খ- ৩০০ পৃষ্ঠা : মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং ৮৬৬৭; মুসনাদে ফিরদাউস লি দায়লামী; কানযুল উম্মাল শরীফ ১০ম খ- ৮৯ পৃষ্ঠা : মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ নং ২৮৩০৭)
তীন (ডুমুর) গরম প্রকৃতির ফল এবং শুষ্ক ও ভেজা উভয় ধরনের হয়। ডুমুর অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি পুষ্টিকর। শুষ্ক ডুমুর অধিক পুষ্টিগুণে ভরপুর।
ডুমুরের উপকারিতা :
১. অর্শ (পাইলস) ও গিটবাতের প্রতিষেধক।
২. যকৃতে ও প্রোস্টেটে জমাটকৃত ময়লা দূর করে, যকৃত সুস্থ রাখে।
৩. দেহে বিষ প্রতিরোধক হিসেবে কাজ করে।
৪. বক, গলা ও শ্বাসনালীর রুক্ষতা দূর করে।
৫. শারীরিক ও মানসিক ক্লান্তি (বিষন্নভাব) দূর করতে সাহায্য করে।
৬. ফুসফুসের জমাটবাধা কফ পরিষ্কার করে।
৭. শরীরে পুষ্টি সরবরাহ করে।
৮. নার্ড (স্নায়ু) শক্তিশালী করে।
১৯. পুরুষ-মহিলার দৈহিক শক্তি বৃদ্ধি করে।
১০. এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
১১. রক্তে ক্ষতিকর সুগারের পরিবর্তে ন্যাচারাল সুগার তৈরী করে ভারসাম্য রক্ষা করে।
১২. মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে সহায়ক।
১৩. ব্রেষ্ট ক্যান্সার প্রতিরোধে সহায়ক। ফাইবার সমৃদ্ধ এই ফল খাদ্য তালিকায় রাখার ফলে ৩৪% নারীর মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম দেখা গিয়েছে।
১৪. চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে তীন ফল একান্ত অপরিহার্য।
১৫. শরীরের অপ্রয়োজনীয় মেদ বা চর্বি কমায়।
১৬. হার্ট এটাকের ঝুঁকি কমায়।
১৭. মরণব্যাধি ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে। ইনসুলিনের ওপর নির্ভরশীল ডায়াবেটিক রোগীদের জন্য ডুমুর খুবই উপকারী।
১৮. কাঁচা ডুমুর চর্মরোগের ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। থেঁতো করে ব্রণ ও মেছতায় নিয়মিত লাগালে তা সেরে যায়।
১৯. গর্ভবতী মা ও শিশুর রক্তশূন্যতা রোধে কার্যকরী।
২০. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
২১. এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়তা করে।
২২. শ্বাসকষ্ট ও হাঁপানী রোগ নিরাময়েও সহায়তা করে।
২৩. যাদের দুধ ও দুধের তৈরী খাবারে অ্যালার্জি আছে তাঁরা ক্যালসিয়ামের ঘাটতির পূরণের জন্য নিয়মিত ডুমুর খেতে পারেন। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ।
২৪. শুকনা তীন একরাত যয়তুনের তেলে ভিজিয়ে সকালে ১ টা খেলে গায়ের বিভিন্ন রকম ব্যাথার উপশম হয়।
-আহমদ হুসাইন
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৩)
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পছন্দনীয় খাবার মুবারক “মাখন”
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার হারীসাহ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার হাইস
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাসম্মানিত সুন্নতী খাবার সাওয়ীক্ব (ছাতু)
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নতী খাবার মাঠা (লাবান)
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র জুমুয়াহ শরীফ দিনের মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুস্বাস্থ্যের জন্য মহাসম্মানিত সুন্নতী খাদ্য কিছ্ছা অত্যন্ত উপকারী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২২)
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












