মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২২)
, ২৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সুন্নত মুবারক তা’লীম
গ্রামে বা শহরে প্রবেশের দোয়া মুবারক :
اَللّٰهُمَّ رَبَّ السَّمٰوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ وَرَبَّ الْأَرَضِيْنَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ وَرَبَّ الشَّيَاطِيْنِ وَمَا أَضْلَلْنَ ورَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ. أَسْأَلُكَ خَيْرَ هٰذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ أَهْلِهَا وَخَيْرَ مَا فِيْهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ أَهْلِهَا وَشَرِّ مَا فِيْهَا.
অর্থ : সপ্ত আকাশের এবং উহার ছায়ার যিনি মহান রব তায়ালা! সপ্ত যমীন এবং উহার বেষ্টিত স্থানের যিনি মহান রব তায়ালা! শয়তানসমূহ এবং তাদের দ্বারা পথভ্রষ্টদের যিনি মহান রব তায়ালা! প্রবল ঝড় হাওয়া এবং যা কিছু ধুলি উড়ায় তার যিনি মহান রব তায়ালা। আয় মহান আল্লাহ পাক! আমি আপনার নিকট এই মহল্লার কল্যাণ এবং মহল্লার অধিবাসীর নিকট হতে কল্যাণ আর উহার মাঝে যা কিছু কল্যাণ আছে সবটাই প্রার্থনা করছি। আর আমি আপনার নিকট আশ্রয় চাই উহার অনিষ্ট হতে, উহার বসবাসকারীদের অনিষ্ট হতে এবং উহার মাঝে যা কিছু অকল্যাণ বা অনিষ্ট আছে তা হতে।
সফরে বের হওয়ার দোয়া মুবারক :
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ :سُبْحَانَ الَّذِىْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلٰى رَبِّنَا لَمُنقَلِبُوْنَ اَللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِيْ سَفَرِنَا هٰذَا الْبِرَّ وَالتَّقْوٰى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضٰى اَللّٰهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هٰذَا وَاطْوِ عَنَّا بُعْدَهٗ اَللّٰهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الْأَهْلِ اَللّٰهُمَّ إِنِّي أَعُوْذُبِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَابَةِ الْمَنْظَرِ وَسُوْءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ.
অর্থ: মহান আল্লাহ পাক তিনি মহান! মহান আল্লাহ পাক তিনি মহান! মহান আল্লাহ পাক তিনি মহান! সমস্ত পবিত্রতা মুবারক সেই মহান সত্তা মহান আল্লাহ পাক উনার জন্য যিনি আমাদের জন্য উহাকে বশীভূত করে দিয়েছেন যদিও আমরা উহাকে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করব আমাদের যিনি মহান রব তায়ালা উনার নিকট। আয় মহান আল্লাহ পাক! আমাদের এই সফরে আমরা আপনার নিকট আরজি জানাই কল্যাণ ও তাক্বওয়ার জন্য এবং আমরা এমন আমলের তাওফীক্ব আপনার কাছে চাই, যা আপনি পছন্দ করেন। আয় মহান আল্লাহ পাক! আমাদের জন্য এই সফরকে সহজসাধ্য করে দিন এবং উহার দূরত্বকে আমাদের জন্য হ্রাস করে দিন। আয় মহান আল্লাহ পাক ! আপনিই সফরে আমাদের সর্বোত্তম অভিভাবক, আর (আমাদের গৃহে রেখে আসা) পরিবারকে আপনি রক্ষাণাবেক্ষণকারী। আয় মহান আল্লাহ পাক! আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সফরের কষ্ট হতে এবং অনাকাঙ্খিত কষ্টদায়ক দৃশ্য দর্শণ হতে এবং সফর হতে প্রত্যাবর্তনকালে সম্পদ ও পরিজনের ক্ষয়ক্ষতির অনিষ্টকর দৃশ্য দর্শন হতে।
সফর হতে প্রত্যাবর্তনের দোয়া মুবারক :
آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ.
অর্থ : আমাদের মহান রব তায়ালা উনার সম্মানিত প্রশংসা মুবারক করতে করতে, তওবা করতে করতে এবং ইবাদতরত অবস্থায় আমরা (সফর হতে) প্রত্যাবর্তন করছি।
যানবাহনে আরোহণের দোয়া মুবারকসমূহ :
জাহাজ, লঞ্চ, স্টিমার ইত্যাদি নৌযানে আরোহণের দোয়া মুবারক :
بِسْمِ اللهِ مَجْرٖهَا وَمُرسٰهَا إِنَّ رَبِّى لَغَفُوْرٌ رَّحِيْمٌ.
অর্থ : মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে চলা ও থামা। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল ও দয়ালু।
বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি ইত্যাদি যানবাহনে আরোহণ করার পূর্বেই যে দোয়া মুবারক পাঠ করতে হয় :
بِسْمِ اللهِ اَلْحَمْدُ لِلّٰهِ. سُبْحَانَ الَّذِىْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَ. وَاِنَّا اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ. سُبْحَانَكَ اللّٰهُمَّ اِنِّيْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ. فَاِنَّهٗ لَا يَغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اَنْتَ.
অর্থ : আমি মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে আরোহণ করছি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য যিনি পুত-পবিত্র সেই মহান সত্ত্বা মুবারক যিনি উহাকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন যদিও আমরা উহাকে বশীভূত করতে সক্ষম ছিলাম না, আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করব আমাদের মহান রব তায়ালা উনার দিকে। আয় মহান আল্লাহ পাক! আপনি পুত-পবিত্র, আমি আমার নফসের উপর যুলুম করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ব্যতীত গুনাহ ক্ষমা করার আর কেউ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুস্বাস্থ্যের জন্য মহাসম্মানিত সুন্নতী খাদ্য কিছ্ছা অত্যন্ত উপকারী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাফির-মুশরিকদের পণ্য পরিত্যাগ করে মহাসম্মানিত সুন্নতী পণ্য ব্যবহার করতে হবে
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৫)
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (৩)
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গোসল করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (১)
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নেককাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২১)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (২)
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেক কাজে দাওয়াত দেয়ার গুরুত্ব-ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সুন্নতী লিবাস ও পবিত্র লিবাসুত তাক্বওয়া দু’টি আলাদা পোশাক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হামদ্ শরীফ, পবিত্র না’ত শরীফ ও পবিত্র ক্বাছীদাহ শরীফ লেখা, পাঠ করা ও শোনা খাছ সুন্নত মুবারক। গান-বাজনা করা, শোনা হারাম ও কুফরীর অন্তর্ভুক্ত (৪)
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












