পবিত্র কুরআন শরীফ অবমাননা, নর্থ সাউথের অপূর্ব পাল ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক:
মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ অবমাননার দায়ে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামি পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে সে ইচ্ছাকৃতভাবে ঘটনার দিন ও ঘটনাস্থলে এই অবমাননার কথা স্বীকার করেছে। ঘটনাটি কারো ইন্ধনে বা কোনো সম্প্রদায়েরে উসকানিতে এবং দেশে নৈরাজ্য ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য হয়েছে কী না, তা জানতে অপূর্বকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উদঘাটনের সম্ভাবনা রয়েছে। সেজন্য তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।