গৃহায়ন কর্তৃপক্ষের আবাসন ফ্ল্যাটে চলছে হোটেল ব্যবসা
, ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারে স্থানীয়দের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসহ সাশ্রয়ী মূল্যে আবাসন সুবিধা দিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) ২০২০ সালে ৪৬৯টি ফ্ল্যাট নির্মাণ করে। প্রকল্পটির উদ্দেশ্য ছিল নিম্ন ও মধ্য আয়ের মানুষকে নিরাপদ ও টেকসই আবাসন সুবিধা দেয়া। তবে নির্মিত ফ্ল্যাটগুলোর ৫২ শতাংশই সরকারি কর্মকর্তা, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী এবং সংরক্ষিত কোটায় বরাদ্দ দেয়া হয়। সরকারি অর্থায়নে নির্মিত এসব ফ্ল্যাটের বড় অংশই এখন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। নিজেরা বসবাস না করে পর্যটকদের জন্য সেগুলো উচ্চমূল্যে ভাড়া দিচ্ছে বরাদ্দপ্রাপ্তরা।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারি অর্থে গৃহায়নের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের আবাসন নিরাপত্তা নিশ্চিত করা। সেটি এখন বাণিজ্যিকভাবে ব্যবহার হওয়া গুরুতর অনিয়ম। একদিকে আবাসন সংকটে সাধারণ মানুষ, অন্যদিকে সরকারি ফ্ল্যাটগুলো পরিণত হয়েছে ‘লাভজনক রেন্টাল ব্যবসায়’। তাই পর্যটন এলাকায় এ ধরনের প্রতিযোগিতাপূর্ণ বাজারে সাশ্রয়ী আবাসন প্রকল্পের যৌক্তিকতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, জাগৃকের ১০টি ভবনের মধ্যে নয়টিই বাণিজ্যিক বা আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ১২০ ফ্ল্যাট মালিকের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রস্তুত করা ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, নিজেরা বসবাস না করে ফ্ল্যাটগুলো আবাসিক হোটেল হিসেবে ভাড়া দিচ্ছেন বলে তাদের ১১৩ জন জানিয়েছেন। এর মধ্যে ১০ থেকে ২০ হাজার টাকায় ভাড়া দিচ্ছেন ৩৭ জন, ২০ থেকে ৩০ হাজার টাকা ভাড়া পাচ্ছেন ৬৫ জন এবং ৩১ হাজার টাকার অধিক নিচ্ছেন ১১ জন ফ্ল্যাট মালিক।
বাস্তবে যদিও এসব ফ্ল্যাট থেকে আরো বেশি আয় আসছে বলে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জাগৃকের ফ্ল্যাটগুলো বরাদ্দপ্রাপ্তদের থেকে হোটেল ব্যবসায়ীরা লিজ নিয়ে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছেন। এসব ফ্ল্যাটে একেক রাতের জন্য পর্যটকদের কাছ থেকে ভাড়া নেয়া হয় ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। সে হিসাবে মাসে আয় হয় এক-দেড় লাখ টাকা।
কক্সবাজারের মতো প্রতিযোগিতাপূর্ণ বাজারে এ ধরনের প্রকল্প যথাযথ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ। তিনি বলেন, আমাদের দেশে যেসব প্রকল্প নেয়া হয় তার টার্গেট গ্রুপ সব সময় সঠিক থাকে না। পূর্বাচলে সরকার যাদের জমি বরাদ্দ দিয়েছে তারা সঠিক টার্গেট গ্রুপ ছিল না বলেই পূর্বাচলে এখনো বসতি গড়ে ওঠেনি। একইভাবে কক্সবাজারে যাদের ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছে তারা সঠিক টার্গেট গ্রুপ না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইয়াবাসহ আটক, ‘সহজ ধারায়’ আদালতে তোলার আশ্বাসে টাকা নেয় এসআই
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎবিহীন ৮ ঘণ্টা, খামারের ৪০০ মুরগির মৃত্যুতে উদ্যোক্তার মাথায় হাত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হানাদার বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢামেকের ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৮ বছর ধরে বন্ধ রূপসা-বাগেরহাট রেলপথ চালুর দাবি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’ -ইরানি জেনারেল হাসান
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের পেয়ারা রপ্তানির সুযোগ রয়েছে -মার্কিন রাষ্ট্রদূত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাংলাদেশের ক্ষতি প্রায় ৪ বিলিয়ন ডলার -ফখরুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্নেল (অব.) অলি আহমেদ ১১ দলের রাষ্ট্রপতি প্রার্থী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দণ্ডিত আসামিদের সব তথ্য ডিজিটালাইজেশন প্রশ্নে হাইকোর্টের রুল
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)