পদ্মায় ভরা মৌসুমেও ধরা পড়ছে না ইলিশ
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফরিদপুর সংবাদদাতা:
চলছে ইলিশের ভরা মৌসুম। কিন্তু পদ্মা যেন ইলিশ শূন্য। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিন-রাত পদ্মায় জাল ফেলেও ফিরছেন শূন্য হাতে।
জানা গেছে, গত দশ দিনের ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে। তবে ইলিশ আগের মতো ধরা পড়ছে না। এছাড়া পদ্মায় যে ইলিশ পাওয়া যায় তা আকারে ছোট। মাঝে মাঝে যদিও বড় কিছু মাছ পাওয়া যায়, তাও খুব অল্প। তবে সেসব ইলিশের দাম বেশি। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
জেলেদের সাথে কথা বলে জানাযায়, মেঘনা নদী ও সমূদ্র উপকূলে অধিক পরিমাণে ইলিশ শিকার হওয়ায় পদ্মায় আর তেমন ইলিশ ঢুকতে পারে না। ইলিশ মাছ ধরাটাও অনেক কষ্টের। ইলিশের আশায় দিন-রাত পদ্মায় গিয়ে পড়ে থেকেও মেলেনা ইলিশের দেখা। পরে এক প্রকার খালি হাতেই ফিরতে হয়। আবার ৬/৭ জনের দল মিলে যাও কয়টা ইলিশ পাওয়া যায়, খাটুনি তো দুরে থাক তা বেঁচে তেলের পয়সাও ঠিক মতো ওঠে না।
পদ্মায় ইলিশ ধরতে আসা জেলে মুকলেছুর রহমান জানান, গত কয়েকদিন বৃষ্টি আর কষ্ট উপেক্ষা করে পদ্মায় গিয়ে এক প্রকার খালি হাতেই ফিরতে হয়েছে। আমাদের দলে ৬/৭ জন লোক রয়েছে। গত কয়েকদিন মিলে যাও কয়টা ইলিশ পেয়েছি তা বেঁচে তেলের পয়সাও ঠিক মতো উঠে না। আর খাটুনির কথা বাদই দিলাম।
জেলে আবুল হোসেন জানান, গত দশ দিন ধরে একটানা পদ্মায় পড়ে আছি। নদীতে জাল ফেলে কাংঙ্খিত ইলিশের দেখা মিলছে না। কালেভদ্রে দু’একটি পেলেও তা আকারে অনেক ছোট। বাজারে তেমন দাম পাওয়া যায় না। আমাদের পেশা ইলিশ ধরা। যদি ইলিশই না ধরতে পারি তাহলে পরিবার নিয়ে বাঁচবো কিভাবে। বাপ-দাদার পেশা চাইলেও পরিবর্তন করতে পারছি না। তবে এমন অবস্থা চলতে থাকলে পেশা পরিবর্তন ছাড়া উপায় দেখছি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)