মেগা প্রকল্পে ৭.৫২ বিলিয়ন বাড়তি ব্যয়ের অভিযোগ তুললেও এক বছরে নেই আন্তর্জাতিক নিরীক্ষার উদ্যোগ
, ২৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২২ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র কমিটি এবং অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণে একটি টাস্কফোর্স গঠন করা হয়।
অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র কমিটি এবং অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণে একটি টাস্কফোর্স গঠন করা হয়। তাদের প্রতিবেদনে উঠে আসে, আওয়ামী লীগ আমলে বাস্তবায়িত আটটি মেগা প্রকল্পে প্রারম্ভিক ব্যয়ের তুলনায় ৭.৫২ বিলিয়ন ডলার বা ৯১ হাজার ৭৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা সমমানের ধরে) অতিরিক্ত ব্যয় হয়েছে। দুর্বল পরিকল্পনা, বাস্তবায়নে বিলম্ব এবং দুর্নীতিকে এ ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। যদিও পরবর্তী সময়ে এ নিয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্র্বতী সরকার। খাতসংশ্লিষ্টরা মনে করেন, দেশের বেসরকারি ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতি তদন্তে যেমন আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে, তেমনি মেগা প্রকল্পের বাড়তি ব্যয় নিয়েও আন্তর্জাতিক নিরীক্ষার ব্যবস্থা করা উচিত।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়ে একটি বিশেষ নিরীক্ষা করেছে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়। তবে সরকারি এ প্রতিষ্ঠানের নিরীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। এ পরিস্থিতিতে মেগা প্রকল্পগুলোর নিরীক্ষায় আন্তর্জাতিক মানসম্পন্ন নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিচ্ছেন খাতসংশ্লিষ্টরা। তাদের মতে, যেহেতু সব মেগা প্রকল্প বিদেশী পরামর্শক ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, তাই এসব প্রকল্পে অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের তদন্তেও আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ জরুরি। উদাহরণ হিসেবে তারা বেসরকারি ব্যাংক খাতে ফরেনসিক অডিটের উদ্যোগের কথা উল্লেখ করেন।
অন্তর্র্বতী সরকারের কার্যক্রমে যদিও এমন কোনো উদ্যোগ দেখছেন না অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণের জন্য গঠিত টাস্কফোর্সের প্রধান ড. কেএএস মুর্শিদ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক এ মহাপরিচালক বলেন, যে টাকাটা অতিরিক্ত খরচ হয়ে গেছে, সেটা আর ফিরিয়ে আনার সুযোগ নেই। কিন্তু ভবিষ্যতে যেন এভাবে অতিরিক্ত অর্থ খরচ না হয়, সেজন্য আমরা কিছু কর্মকৌশল সুপারিশ করেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে, সেগুলো নিয়ে সরকার কোনো কাজ করেনি। করে থাকলেও একেবারে প্রাথমিক পর্যায়ে এবং আমার জানার বাইরে রয়েছে।
যদিও দেশের মেগা প্রকল্পগুলোয় তৃতীয় পক্ষকে দিয়ে মানসম্পন্ন নিরীক্ষা করানোর কোনো উদ্যোগ আপাতত নেই বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি তদন্তে দুদক কাজ করছে। আলাদা করে কোনো নিরীক্ষা বা তদন্তের পরিকল্পনা আপাতত আমাদের নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












