পদ্মায় ধরা পড়লো ৫০ কেজির বাগাড় মাছ, ৮০ হাজার টাকায় বিক্রি
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১ জুলাই, ২০২৫ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজবাড়ী সংবাদদাতা:
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৫০ কেজি ওজনের বিশাল এক বাগাড় মাছ। গত শনিবার বিকেলে স্থানীয় জেলে সিদ্দিকুর রহমানের জালে বাগাড়টি ধরা পড়ে।
স্থানীয় মৎস্যজীবী ও জেলেরা জানান, পদ্মা নদীতে পানি বাড়তে থাকায় মাঝেমধ্যে জেলেদের জালে রুই, কাতলা, পাঙাশ ও বড় ইলিশ ধরা পড়ছে। জেলে সিদ্দিকুর রহমানসহ অনেকে শনিবার দুপুরে পদ্মা নদীতে মাছ শিকারে জাল ফেলেন। ফেরিঘাটের অদূরে বাহিরচর কলারবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমান জাল ফেলেন। কিছুক্ষণ পর কয়েকটি ঝাঁকি দিলে বুঝতে পারেন বড় কিছু আটকা পড়েছে। বেলা তিনটার দিকে সঙ্গীদের নিয়ে জাল নৌকায় তুলতেই দেখেন বিশাল আকারের এক বাগাড়।
বাগাড়টি টেনে নৌকায় তুলতে তাদের অনেক বেগ পোহাতে হয়। অনেক কষ্টে নৌকায় তুলে বিক্রির জন্য আনেন দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে। বিশাল বাগাড় ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে ফেরিঘাটে ভিড় করেন উৎসুক অনেকে। রেজাউল মন্ডলের আড়তে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি কেনেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট চান্দু মোল্লা মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দু মোল্লা জানান, পদ্মায় জেলে সিদ্দিকুর রহমানের জালে বিশাল আকারের বাগাড় ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন। বিক্রির জন্য রেজাউল মন্ডলের আড়তে নিলামে তোলা হলে ওজন দিয়ে দেখেন বাগাড়টি প্রায় ৫০ কেজি। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৭৭ হাজার ৫০০ টাকায় কেনেন মাছটি। পরে বিক্রির জন্য বাগাড়টি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। বিকেলে কেজিপ্রতি ৫০ টাকা করে লাভে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৮০ হাজার টাকায় ঢাকার উত্তরার এক ব্যবসায়ীর কাছে তিনি বিক্রি করেন। এত বড় বাগাড় মাছ এ বছর প্রথম নদীতে ধরা পড়েছে বলে তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)