এনবিআরে শাটডাউন:
অচলাবস্থার দিকে যাচ্ছে বৈদেশিক বাণিজ্য
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১ জুলাই, ২০২৫ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রভাবে দেশের কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনগুলোয় বন্ধ ছিল আমদানি ও রফতানি কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। দেশের বৈদেশিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। সরকারের দিক থেকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিলেও নিজেদের দাবিতে অনড় এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। এতে অচলাবস্থা আরো দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে আমদানি-রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।
বর্তমান পরিস্থিতিতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন দেশের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। সেখানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানান, এনবিআরের অচলাবস্থায় শুধু তৈরি পোশাক শিল্পে দৈনিক ২ হাজার ৬০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে। আর এটার পুনরুদ্ধারে যা লাগবে সেটা অকল্পনীয়। এ খাতের অনেক ফ্যাক্টরি দেউলিয়া হয়ে যাবে।
বেসরকারি ডিপো সমিতির তথ্য অনুযায়ী, শুল্কায়নের পরই রফতানি পণ্য ডিপোগুলো থেকে এনে বন্দর দিয়ে জাহাজে তুলে দেয়া হয়। ১৯টি ডিপো থেকে প্রতিদিন বন্দর দিয়ে গড়ে দুই হাজার একক কনটেইনার পণ্য রফতানি হয়। চট্টগ্রামের এসব ডিপো থেকে গতকাল কোনো রফতানি পণ্যের চালান পাঠানো যায়নি জাহাজে তুলে দেয়ার উদ্দেশ্যে। আবার রফতানির নতুন কোনো চালানের নথিও শুল্কায়ন করেনি কাস্টমস কর্তৃপক্ষ। প্রতিদিন গড়ে ছয় হাজার রফতানি চালান শুল্কায়ন হলেও গতকাল থেকে এ শুল্কায়ন প্রক্রিয়াও সম্পূর্ণ বন্ধ। আগের কর্মসূচিতে রফতানিমুখী শিল্প-কারখানাগুলোয় কাঁচামাল ছাড় করাতে বাধাগ্রস্ত হলেও এবার সরাসরি রফতানিমুখী চালান জাহাজীকরণেই বাধার মুখে পড়েছেন রফতানিকারকরা। ডিপোগুলোয়ও রফতানি পণ্যের কনটেইনার আটকে পড়েছে। আবার কারখানা থেকে কাভার্ড ভ্যানে আনা রফতানি পণ্যবাহী গাড়িও আটকে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)