পদ্মার চরে কৃষি বিপ্লব, বছরে ২০ ধরনের ফসল উৎপাদন
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
পদ্মা নদীর ৪৩টি চরে ফসলের সমারোহ। এক সময়ের পতিত ও গো-চারণভূমি চরগুলোতে এখন ফলছে বিভিন্ন ফসল। এসব ফসল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বর্তমানে এসব চরে বছরে ২০ ধরনের ফসল উৎপাদন হচ্ছে। এতে চাঙ্গা হচ্ছে চরাঞ্চলের অর্থনীতি। বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জেলার চরাঞ্চলে ব্যাপক হারে ধান, পাট, বাদাম ও মিষ্টিকুমড়া চাষ হচ্ছে। চরের জমিতে বছরে তিনবার ফসল ফলানো সম্ভব হচ্ছে, যা কৃষকদের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় জেগে ওঠা চরের জমি চাষাবাদের উপযোগী করতে ৫ বছরের জন্য একটি প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পটি ২০২৩-২৪ সালে শুরু হয়েছে। শেষ হবে ২০২৮-২৯ সালে। ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় রাজশাহী বিভাগের তিন জেলার ৪৩টি চরের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হলে চরের প্রায় শতভাগ জমিকে কৃষি উৎপাদনের জন্য তৈরি করা সম্ভব হবে। এখন পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি ২০-২৫ শতাংশ। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এ চরাঞ্চলের কৃষিব্যবস্থায় একটি বিপ্লব ঘটাবে। কৃষকদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, চর এলাকার উপযোগী আখ, পাট, কালোজিরা, ভুট্টা, মিষ্টি আলু, সূর্যমুখী, মরিচ, মটরশুঁটি, মুগ, সরিষা, মসুর, সয়াবিন, তরমুজ, মাল্টা, পেয়ারা ও আম চাষের ফলন বাড়ানো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলার ১৮টি চর, নাটোরের লালপুর উপজেলার ৫টি চর, চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার ২০টি চরে এই প্রকল্প চালু রয়েছে। এসব চরে মোট কৃষি জমি ছিল ১৭ হাজার ২৩ হেক্টর। এই প্রকল্পের ফলে ৪৩টি চরে জমি বেড়েছে ৪৩১ হেক্টর। সেই সঙ্গে বেড়েছে ফসল। এক সময় ১০ থেকে ১২ ধরনের ফসল চাষ হলেও বর্তমানে ২০ ধরনের ফসল চাষ হচ্ছে।
রাজশাহী বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পবা, গোদাগাড়ী, বাঘায় এই প্রকল্প চালু আছে। এসব চরে সুবিধাভোগী কৃষকের সংখ্যা ১৫ হাজার ১৭১ জন।
রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতোয়ার রহমান বলেন, চরে পশু পালন আগের তুলনায় বেড়েছে। চরের পশুগুলোর স্বাস্থ্য কম হলেও ভালো। সেগুলো মোটাতাজা করা না। এই চরে পশুপালন অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। আগামীতে আরও বাড়বে চরে পশু পালন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












