আম রপ্তানিতে হতাশা
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
চলতি বছর আমের রপ্তানি মৌসুম শুরু হলেও রাজশাহী অঞ্চল থেকে তেমন রপ্তানি হয়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে রপ্তানি হয়েছে ৬৪ টন। আর নওগাঁ থেকে রপ্তানির পরিমাণ মাত্র ৪.৮ টন। অর্থাৎ চলতি বছরে আম রপ্তানি হয়েছে মাত্র ৬৮.৮ টন। ফলে এবারও বিপুল পরিমাণ আম থেকে যাবে রপ্তানির বাইরে।
কৃষি বিভাগ জানায়, আম রপ্তানিতে সরকারিভাবে ৬২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার উদ্দেশ্য মানসম্মত আম উৎপাদন করে বিদেশে রপ্তানি করা। প্রকল্পের অধীনে কৃষকদের উন্নত কৃষি পদ্ধতি, রোগ ও পোকা-মাকড়ের ব্যবস্থাপনা এবং ভালো জাতের আম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়। তবে এত অর্থ খরচের পরও মিলছে না সাফল্য।
রাজ-চাঁপাই এগ্রো ফুড প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল হক বলেন, নানা কারণে আম রপ্তানি করা যায় না। আম রপ্তানির মুখ থুবড়ে পড়েছে। এর আগে আমরা ৩-৪ হাজার মেট্রিক টন আম পাঠিয়েছি, এবার মাত্র ৫০০ মেট্রিক টন বিদেশে যাবে। আমার কাছে যে তথ্য আছে, এ বছর আম রপ্তানি এখনো শুরু হয়নি।
বাঘা উপজেলার রপ্তানিকারক শফিকুল ইসলাম বলেন, আম বিদেশে পাঠানো এখনো শুরু হয়নি। এবার হবে বলেও মনে হচ্ছে না। আমাদের কত লোকসান হলো, সেটা আর কী বলব?
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, রপ্তানিতে স্বাস্থ্য সনদ (ফাইটোস্যানিটারি সার্টিফিকেট) প্রয়োজন হয়। অনেক সময় এসব সনদ প্রক্রিয়ায় জটিলতা ও বিলম্ব হয়। পর্যাপ্ত হট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট না থাকাও একটা বড় সমস্যা। ইউরোপসহ অনেক দেশ আমদানি করার আগে হট ওয়াটার ট্রিটমেন্ট চায়, যা দেশে শুধু ঢাকাতেই আছে। এ কারণে চাষিরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াছিন আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় ৬ হাজার মেট্রিক টন আম উৎপাদন হয়েছে। আমরা এরই মধ্যে ৬৪ মেট্রিক টন আম রপ্তানি করেছি। ঈদের ছুটিতে রপ্তানি না হলেও আবার শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)