পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং সংস্থাটির দুই কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।
দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারা পদত্যাগপত্র রেখে দুপুর আড়াইটায় দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে মোবাইল ফোনে মঈনউদ্দীন আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ও দুই কমিশনার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।