পদত্যাগ করবেন না বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ
, ০৭ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, কোনো ধরনের অন্যায় দাবির কাছে মাথানত করব না। সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকার আমাদের কাজ জোরদার করতে বলেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কড়া নিরাপত্তা মধ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দিয়ে তাকে নিজ অফিসকক্ষে পৌঁছে দেন।
বিএসইসি চেয়ারম্যান বলেন, সরকারকে আমরা বিএসইসির বর্তমান পরিস্থিতি জানিয়েছি, তারা আমাদের সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। আমরা সরকারকে বলেছি, এ পর্যন্ত সাতটি তদন্ত প্রতিবেদন পেয়েছি, এর মধ্যে তিনটির তদন্ত হয়ে গেছে। সেগুলোর এনফোর্সমেন্ট অ্যাকশন চলছে। এনফোর্সমেন্ট শেষ হলে তদন্ত প্রতিবেদন ওয়েবসাইটে দেওয়া হবে।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, কোনো ধরনের অন্যায় দাবির কাছে আমরা মাথানত করব না। আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি।
একজন নির্বাহী পরিচালককে জোরপূর্বক অবসর দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নিয়মনীতি মেনেই সবকিছু করা হয়েছে। কর্মবিরতিতে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানানোর কথাও তিনি উল্লেখ করেন।
গতকাল সকাল থেকে বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবিতে সংস্থাটির একদল কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করছে। এদিন সংবাদ সম্মেলনে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও বিএসইসির অতিরিক্ত পরিচালক মিরাজ উস সুন্নাহ লিখিত বক্তব্যে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)