পতিত জমিতে হলুদ চাষে সফলতা, দেড় লাখ টাকা লাভের আশা
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
বরিশালের গৌরনদীতে পতিত জমিতে কম পুঁজিতে হাইব্রিড হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন মেহেদী হাসান নামের এক কৃষক। তার সফলতা দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন হলুদ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।
গৌরনদী পৌরসভার হরিসেনা গ্রামের তরুণ মেহেদী জানান, নরসিংদী থেকে হাইব্রিড জাতের হলুদ এনে ৩০ শতক পতিত জমিতে চাষ করেন। এই জমিতে প্রায় ১০০ মণ ফলন হয়েছে। চাষ থেকে শুরু করে হলুদ উত্তোলণ পর্যন্ত তার ৪০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি কেজি কাচা হলুদ ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খরচ বাদ দিয়ে তিনি দেড় লাখ টাকা লাভবান হবেন বলে আশা করছেন।
মেহেদী বলেন, যদি কৃষি অফিসের কর্মকর্তারা আমার পাশে থাকেন, তবে ব্যাপকভাবে হলুদ চাষ করতে চাই। পাশাপাশি সব চাষির মাঝে হলুদের চাষ ছড়িয়ে দিতে চাই। এ জন্য স্থানীয় কৃষি অফিসারের সহযোগিতা চাই।
এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, পতিত জমিতে অল্প টাকায় হলুদ চাষ করে অনেক টাকা লাভবান হওয়া যায়, তা কৃষক মেহেদী তাদের শিখিয়েছেন। তারাও তার মতো হলুদ চাষ করে লাভবান হতে চান।
গৌরনদী উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ বলেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহায়তা দিয়ে আসছেন। যে কারণে নতুন নতুন চাষের প্রতি কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন।
মেহেদীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, যদি অন্য কেউ হলুদ চাষ করতে চান, তাদেরও সহায়তা দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)