রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

পঞ্চম দিনে ইসরায়েল-হামাস যুদ্ধ: অবরুদ্ধ গাজা পরিস্থিতি

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, রাত ২:৩৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:১৮
পঞ্চম দিনে ইসরায়েল-হামাস যুদ্ধ: অবরুদ্ধ গাজা পরিস্থিতি

আল ইহসান ডেস্ক:
চলমান ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাতের আজ ষষ্ঠ দিন। সোমবার থেকে হামাস অধ্যুষিত গাজার সর্বাত্মক নিয়ন্ত্রণ নিতে বিদ্যুৎ, খাবার, পানি, ওষুধ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। গাজায় টানা তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
ফুরিয়ে আসছে জ্বালানি, বাড়ছে মানবিক সংকট
জ্বালানি ফুরিয়ে আসায় গাজায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কার্যক্রম ঘণ্টাখানেকের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন বোমাবর্ষণের কারণে গাজায় ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্নতা অব্যাহত আছে।
এর আগে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছিলো, 'গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস। শিগগির এখানেও জ্বালানি শেষ হয়ে যেতে পারে।'
অধিকাংশ এলাকায় ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় খাবার পানির সংকটের আশঙ্কা করছে জাতিসংঘ। পাশাপাশি স্যানিটেশন অবকাঠামো চ্যালেঞ্জের মুখে বলেও জানিয়েছে সংস্থাটি।
২ লাখ ৬০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
চলমান ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাংলাদেশ সময় বুধবার ভোরে জাতিসংঘের মানবিক সংস্থা-ওসিএইচএ জানায়, গাজায় ২ লাখ ৬৩ হাজার ৯৩৪ জনের বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে দূরে চলে গেছেন। সংস্থাটি সতর্ক করে বলেছে, 'এই সংখ্যা আরও বাড়তে পারে।' তাদের মধ্যে অন্তত ১ লাখ ৭৫ হাজার ৪৮৬ জন জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার স্কুলে আশ্রয় চাইছে বলে জানান তারা।
৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলা:
গাজায় ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। টেলিযোগাযোগ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মোবাইল যোগাযোগের ৩টি প্রধান লাইনের মধ্যে ২টি ধ্বংস করা হয়েছে। এর ফলে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজায় ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় হামাস বিমান শনাক্ত করতে ব্যবহার করে এমন একটি 'উন্নত শনাক্তকরণ ব্যবস্থা' ধ্বংস করা হয়েছে।
পৃথক বিবৃতিতে আইডিএফ জানায়, সন্ত্রাসবাদে অর্থায়নে হামাসের ব্যবহৃত ২টি ব্যাংক শাখা, ১টি ভূগর্ভস্থ টানেল, হামাসের ২টি অপারেশনাল কমান্ড সেন্টার, অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত অবকাঠামো, হামাসের প্রশিক্ষণ, অস্ত্র তৈরি এবং অস্ত্র সংরক্ষণ হতো এমন ২টি কমপাউন্ড হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
গাজার কাছে ৩ লাখ সেনা মোতায়েন করেছে ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস এক্সে (টুইটার) পোস্টে বলেছে, 'গাজা উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলোতে আমরা আমাদের পদাতিক বাহিনী, সাঁজোয়া সৈন্য, আমাদের আর্টিলারি কর্পস এবং রিজার্ভ থেকে আরও অনেক সেনা পাঠিয়েছি। ৩ লাখ সেনা বিভিন্ন ব্রিগেড এবং ডিভিশনে পাঠানো হয়েছে, তারা এখন গাজার কাছাকাছি রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল সরকার আমাদের যে মিশনে পাঠিয়েছে আমাদের সেনারা সে মিশন কার্যকর করতে প্রস্তুত হচ্ছে।'
'এই যুদ্ধের শেষে আর কখনো কোনো ইসরায়েলি বেসামরিক নাগরিককে হুমকি বা হত্যার মতো সামরিক সক্ষমতা যেন হামাসের না হয় তা নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি,' বলে জানায় সে।
কমপক্ষে ৯৫০ ফিলিস্তিনি শহীদ ও ১২০০ ইসরায়েলি নিহত :
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় শহীদ বেড়ে ৯৫০ এবং ৫ হাজারের বেশি আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এ সংঘাতে কমপক্ষে ১২০০ ইসরায়েলি নিহত হয়েছে।
এদিকে সীমান্ত বেষ্টনি টপকে নিজেদের ভূখ-ে ঢুকে পড়া ১০০০ হামাস যোদ্ধাকে শহীদ করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছে, তাদের মধ্যে অন্তত ১৮ জন গত মঙ্গলবার নিহত হয়েছে।


ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ:
ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিক এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গুরুতর আহত ফিলিস্তিনিদের কাছে অ্যাম্বুলেন্স এবং জরুরি স্বাস্থ্যকর্মীদের পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের আল-কারামা টাওয়ারে বিমান হামলার পর আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার চেষ্টার সময় ফের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয় এবং ২ জন শহীদ ও ২ স্বাস্থ্যকর্মী আহত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, 'মেডিকেল টিম বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করছে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানাই মেডিকেল টিমের সুরক্ষার জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিন।'
সংঘাতপূর্ণ অঞ্চলে স্বাস্থ্যসেবা কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করাকে যুদ্ধাপরাধ হিসাবে বিবেচনা করা হয়।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৩ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৯ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ২০ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ২১ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ২১ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ২১ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ২১ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ২১ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ২১ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ২১ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ২১ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ২১ ঘণ্টা আগে