গাজায় সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ ফিলিস্তিনিদের
গাজা উপত্যকার কারামা এলাকায় বেসামরিক লোকজনের বিরুদ্ধে সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছে ফিলিস্তিন। হামাসের হামলার জবাবে কঠিন আকারে স্থল অভিযান শুরুর জন্য তেল আবিব যখন প্রত্যয় ঘোষণা করেছে তখন এমন অভিযোগ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গাজার উত্তরাঞ্চলে কারামা এলাকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে। ইউরোপিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা রামি আবদো এক্সে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বলেছে, বিষাক্ত ফসফরাস বোমা ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করছে ইসরাইল। এ অভিযোগের জবাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। এর আগের লড়াইয়ের সময় একই রকম অভিযোগ করে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার বিষয়ক গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ। উল্লেখ্য, ধোয়ায় আচ্ছন্ন একটি পরিবেশ সৃষ্টি এবং সেনাদের চলাফেরা সীমিত করতে সাদা ফসফরাসকে অস্ত্র হিসেবে ব্যবহার আইনগতভাবে বৈধ। কিন্তু ১৯৮০ সালে জেনেভা কনভেনশনে ঘনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার নিষিদ্ধ করা হয়।
এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের কয়েক ডজন যুদ্ধবিমান মঙ্গলবার রাতভর গাজার বিভিন্ন এলাকায় কমপক্ষে ২০০ টার্গেটে হামলা চালিয়েছে। এর মধ্য দিয়ে অস্বাভাবিক মাত্রায় হামলা চালানো হচ্ছে হামাসের বিরুদ্ধে।
ফলে গাজা উপত্যকায় কমপক্ষে ২ লাখ ৬০ হাজার মানুষ বাধ্য হয়ে বাড়িঘর ছেড়েছেন। এ তথ্য জাতিসংঘের। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এজেন্সি ওসিএইচএ তার আপডেট তথ্যে বলেছে ২ লাখ ৬৩ হাজার ৯৩৪ জন ফিলিস্তিনি গাজায় তাদের বাড়িঘর থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে। বোমা হামলায় কমপক্ষে ১০০০ বাড়ি ধ্বংস হয়েছে। ৫৬০টি বাড়ি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তা আর বসবাসের উপযোগী নেই।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।