পঞ্চগড়ে ভারত থেকে পুশইন করা নারী-শিশুসহ আটক ২১
সদরের জয়ধরভাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত বুধবার (২১ মে) গভীর রাতে পুশইনের এ ঘটনাটি ঘটে।
পরে বিজিবির টহল দল রাতে সীমান্তে তাদের দেখতে পেয়ে আটক করে বলে জানিয়েছে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদোজা।
আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষসহ ১৩টি শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশি।
বিজিবি জানিয়েছে, পুশইনের ঘটনায় বিএসএফের সাথে পতাকা বৈঠক করা হচ্ছে। একই সাথে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে আটককৃতরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।