পচা আলু বিক্রি করতে গিয়ে ধরা খেয়ে নিজেকে ‘জামাত কর্মী’ দাবি!
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় বাজারে পচা আলু বিক্রি করতে গিয়ে জনরোষে পড়ে নিজেকে জামাত কর্মী দাবি করলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলায়।
ঘটনা সূত্রে জানা গেছে, বাজারে উপস্থিত কিছু ক্রেতা একটি আলুর বস্তা ভর্তি ট্রাকের সামনে ভিড় করেছেন, সেখানে ১০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে বলে। সেই সব আলু পঁচা ও দুর্গন্ধযুক্ত এমন অভিযোগ করছেন ক্রেতারা। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে এসব নষ্ট আলু কম দামে দেওয়ার কথা বলে বাজারে আনা হয়েছে প্রতারণার উদ্দেশ্যে। পরে স্থানীয়রা দোকানের মালিককে চ্যালেঞ্জ করলে সে জানায় সে জামাত করে অর্থাৎ জামায়াতের রাজনীতির সাথে যুক্ত সে।
একজন তাকে বলে, “বড় ভাই, আমরা জানি আপনি একজন ব্যবসায়ী, আপনাকে সম্মান করি, কিন্তু, আপনি কেন বললেন আপনি জামায়াত করেন?” এই প্রশ্নের উত্তরে নিজেকে জামাতের দাবি করা সেই ব্যক্তি বলেন, “আপনি পরিচয় চেয়েছেন আমি দিয়েছি। ” এরপর ওই ব্যক্তি একজন লোড/আনলোড কর্মচারীর ইউনিফর্ম দেখিয়ে বলেন এই দেখেন এটা জামায়াতের। সেই ইউনিফর্মের পিছনে আবার দাঁড়িপাল্লার ছবিও দেখা যায়।
এরপর ভিডিও ধারণকারী ব্যক্তি বলেন, “আপনি ব্যাবসায়ী কি না এটা বলেন, পচা আলু কেন বিক্রি করছেন তা বলেন। ” এরপর তুমুল বাকবিত-ার এক পর্যায়ে ভিডিও ধারণ করা সেই ব্যাক্তি বলেন, “আপনি এক বস্তা আলু ঢালেন আমি টাকা দিয়ে দেবো। ” এরপর এক বস্তা আলু ঢালা হলে দেখা যায় সব আলুই পচা।
আরও জানা যায়, সেই ব্যক্তি কুষ্টিয়া থেকে রাজবাড়ীতে এসেছিলো এসব পচা আলু কম দামে বিক্রি করতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)