ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলে দেশ থেকে বিপুল অর্থ পাচার হয়ে গেছে। ভঙ্গুর অর্থনীতির ওপরে দাঁড়িয়ে দায়িত্ব নিলেও শুরুটা ভালো করেছে সরকার।
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মির্জা ফখরুল বলেন, বিএনপি ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাড়াতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বারবার সে প্রমাণ দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সে ধারাবাহিকতা ধরে রেখে অর্থনীতি পুনরুদ্ধারে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন।
এসময় সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে সরকারকে সহযোগিতা করতে মেরিন পেশাজীবিদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, মেরিনার্সদের মতোই বিভিন্ন খাতের পেশাজীবিরা সহযোগিতা করলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অনেকদূর এগিয়ে নেয়া যাবে।
এর আগে, দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি সেমিনার কেন্দ্রে ‘লং লাইভ বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে বিশ্বে চীনের ব্যবসায়ীক খাতকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাংলাদেশ পাশে থাকবে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে সুসংহত করবে।
তিনি আরও বলেন, নতুন এক সম্ভবনা সৃষ্টি হয়েছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও সম্প্রসারিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষাকে যেভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কৃষকের ১৩ বস্তা ধানের বীজ পাওয়া গেল জামায়াত নেতার মাদ্রাসায়
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাওয়ালি বাংলা সংস্কৃতি ও জাতীয় মূল্যবোধ ধারণ করে: তথ্যমন্ত্রী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কক্সবাজারে আবাসিক হোটেলে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কলাপাড়ায় ডাকাতি: ২৫ ভরি স্বর্ণালংকার লুট, স্ত্রীকে বাঁচতে যুবক গুলিবিদ্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ড্রাম্পের শরীরে দেখা দিচ্ছে ‘ভয়াবহ’ উপসর্গ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)