‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ‘ফরিদপুরের পাট’-এর স্বীকৃতি বাংলাদেশের পাটশিল্পকে বিশ্ববাজারে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ।
তিনি বলেন, পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর প্রতি বিশ্বব্যাপী আগ্রহ বাড়ার এ সময়ে জিআই স্বীকৃতি বাংলাদেশের পাটের স্বকীয়তা প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে এর ব্র্যান্ডমূল্য বহুগুণ বাড়াবে।
সচিবালয়ে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে ২৮২ ধরনের পণ্য রপ্তানি করছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্য এখনও দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে ৮২০.১৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। বিশ্ববাজারে পাট খাতের রপ্তানি আয়ের বড় অংশই বাংলাদেশের দখলে রয়েছে, যা দেশের জন্য অত্যন্ত গৌরবের।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি পাটের উৎপাদন, গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বহুমুখী ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব প্যাকেজিং নিশ্চিত করতে সার, চিনি, ধান, চালসহ ১৭টি পণ্যের মোড়কে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহারের আইন কার্যকর রয়েছে। একই সঙ্গে পাটচাষিদের জন্য বিভিন্ন প্রণোদনা ও ভর্তুকি কার্যক্রমও চলমান রয়েছে।
কৃষি সচিব জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ৬ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এতে উৎপাদিত হয়েছে প্রায় ১৪ লাখ ২৭ হাজার মেট্রিক টন কাঁচাপাট। উন্নতমানের এ পাটকে আন্তর্জাতিক বাজারে কার্যকরভাবে ব্র্যান্ডিং করা গেলে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম পাটের জীবনরহস্য উন্মোচন করে আন্তর্জাতিক পরিম-লে দেশের সক্ষমতার পরিচয় দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) উদ্যোগে ‘ফরিদপুরের পাট’-এর জিআই স্বীকৃতি অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পাটের স্বাতন্ত্র্য আরও সুসংহত হবে। একই সঙ্গে নকল বা ভেজাল পণ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষাও জোরদার হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












