‘রক্তের বদলে রক্ত’: ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কফিনের ছবি
ইরান সম্প্রতি তেহরানের কেন্দ্রে একটি নতুন ব্যানার উন্মোচন করেছে, যেখানে মার্কিন পতাকায় মোড়ানো কফিনের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সকলের ছবি রয়েছে।
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ব্যানারটিতে ফারসি ভাষায় ‘রক্তের বদলে রক্ত’ স্লোগানটি লেখা আছে এবং এটি দ্বিতীয়বারের মতো, যখন ইরান একটি বিলবোর্ডের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হুমকি দিলো।
ইরান এর আগেও তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এঙ্গেলাব স্কোয়ারে আরেকটি বিলবোর্ড স্থাপন করেছিল, যেখানে মার্কিন প্রেসিডেন্টকে একটি কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়।
ইরান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে জনপরিসর ব্যবহার করে আসছে। কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন-ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ইসলামী প্রজাতন্ত্রটির বৃহত্তর দৃশ্যমান যোগাযোগ কৌশলের অংশ হিসেবে তেহরানের সবচেয়ে ব্যস্ততম ও দৃশ্যমান কিছু অংশে বিপ্লবী চিত্র, যুদ্ধ স্মারক এবং আদর্শিক বার্তা সম্বলিত বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
বিলবোর্ডটিতে একটি খোলা কালো কফিন থেকে ট্রাম্পের দেহ উঁকি দিতে দেখা যায়। ছবিতে তার চুল অগোছালো, চোখ ও মুখ বন্ধ এবং স্ফীত উদরের ওপর রাখা একটি লাল টাইয়ের ওপর তার হাত দুটি রাখা। কফিনের একেবারে শেষ প্রান্তে তার পা দুটি সোজা ওপরের দিকে নির্দেশ করছে।
তেহরানের ভ্যালিয়াসর স্কয়ারের বিশাল ম্যুরালগুলো ডিজাইন করেছে ওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাথে যুক্ত একটি সংস্থার সাথে সংশ্লিষ্ট।
গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা করেছেন যে, তার বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ ‘অবশ্যই নেয়া হবে’ এবং অপরাধীরা ‘শান্তিতে নিজেদের বিছানায়’ মরবে না।
সম্প্রতি, সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের পর ইরানের নেতারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম বারবার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছে।
তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘এই প্রতিশোধ আমাদের জাতির দাবি, এবং তা অবশ্যই নেয়া হবে। এই অপরাধীরা—যাদের নাম উপর থেকে নিচ পর্যন্ত সবাই জানে—শান্তিতে নিজেদের বিছানায় মরার অপূর্ণ ইচ্ছা নিয়ে কবরে যাবে। তাদের জেনে রাখা উচিত যে, এটি আমার ব্যক্তিগত উপস্থিতি বা অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির উপর নির্ভর করে না।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন যে, ইসলামিক প্রজাতন্ত্র যদি তাকে হত্যা করতে সফল হয়, তবে তিনি কর্মকর্তাদের ইরানের ওপর ব্যাপক বোমাবর্ষণ করার নির্দেশ দিয়েছেন।
নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের ‘তালিকায়’ রয়েছেন।
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই তাদের তালিকায় আছি। আমরা এই বিষয়টি নিয়েই কাজ করছি... একমাত্র বিষয় হলো, আমি নির্দেশ দিয়ে রেখেছি, যদি কিছু ঘটে, তবে আক্ষরিক অর্থেই তাদের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করতে হবে যা তারা আগে কখনো দেখেনি।’
সূত্র: এনডিটিভি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)