৫ বছরে দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম, ডয়চে ব্যাংকের পূর্বাভাস
সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বেড়েছে। মাঝেমধ্যে সাময়িক ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। ২০২০ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৫৮৫ ডলার। বর্তমানে তা বেড়ে ৪ হাজার ৫০০ ডলারেরও বেশি হয়েছে।
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ডয়চে ব্যাংকের অর্থনীতিবিদদের ২৭ এপ্রিল প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, চীন, রাশিয়া, ভারত, তুরস্কসহ বিভিন্ন উদীয়মান দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্রুতগতিতে তাদের স্বর্ণের রিজার্ভ বাড়াচ্ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৮ হাজার ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান দামের প্রায় দ্বিগুণ।
ক্রিপ্টোকারেন্সিও বাড়াচ্ছে স্বর্ণের চাহিদা
ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দেয়ার আগে স্বর্ণের বর্তমান মূল্যবৃদ্ধির কারণগুলোও বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা।
ল্যান্ডেসব্যাংক বাডেন-ভুর্টেমবের্গের (এলবিডব্লিউবি) ফ্রাঙ্ক শ্যালেনবার্গার বলেন, সুদের হার কমার প্রত্যাশা, মার্কিন ডলারের দুর্বলতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ ক্রয় এবং স্বর্ণের বার ও মুদ্রার চাহিদা বৃদ্ধিই দামের প্রধান চালিকা শক্তি।
তিনি আরও বলেন, বাজারে নতুন একটি গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে যোগ হয়েছে ক্রিপ্টোকারেন্সি খাতের বিনিয়োগকারীরা। তারা সম্পদে বৈচিত্র্য আনতে স্বর্ণে বিনিয়োগ করছেন। এই প্রবণতা অব্যাহত থাকলে স্বর্ণের দামে আরও গতি আসতে পারে।
ডয়চে ব্যাংক রিসার্চের মূল্যবান ধাতু বিশ্লেষক এবং গবেষণার সহ-লেখক মাইকেল শুয়েহ বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের মতো বড় ও স্থিতিশীল ক্রেতারা বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে গহনা ক্রেতাদের মতো দাম-সংবেদনশীল ক্রেতাদের প্রভাব কমেছে। তার মতে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে স্বর্ণের শক্তিশালী অবস্থানের পেছনে এটিই অন্যতম বড় কারণ।
ডিজেড ব্যাংকের গবেষণা বিশ্লেষক টমাস কুল্প বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়াই স্বর্ণের দাম বৃদ্ধির প্রধান কারণ। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণও এ সময় আরও বেড়েছে।
স্বর্ণ কি এখনও নিরাপদ বিনিয়োগ?
দীর্ঘদিন ধরেই সম্পদ সংরক্ষণের অন্যতম নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। যদিও এটি নিজে থেকে কোনো আয় তৈরি করে না, তবু সংকটের সময় এটি নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত।
তবে শ্যালেনবার্গার মনে করেন, অতিরিক্ত পরিমাণে স্বর্ণ রাখা সবসময় ভালো সিদ্ধান্ত নয়। তার মতে, একটি বিনিয়োগ পোর্টফোলিওর ৫ থেকে ১০ শতাংশ স্বর্ণে রাখা ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
অন্যদিকে মাইকেল শুয়েহ বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, বৈচিত্র্যকরণ, ভূ-রাজনৈতিক ঝুঁকি মোকাবিলা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার জন্য বড় পরিমাণে স্বর্ণ রাখা যৌক্তিক। এ কারণেই কেন্দ্রীয় ব্যাংকগুলোও তাদের রিজার্ভে স্বর্ণের অংশ বাড়াচ্ছে।
টমাস কুল্পও স্বর্ণকে গুরুত্বপূর্ণ নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখেন। তবে তিনি সতর্ক করে বলেন, স্বর্ণের দামেও কখনও কখনও বড় ধরনের ওঠানামা হতে পারে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় বিষয়টি বিবেচনায় রাখা উচিত।
দাম কি সত্যিই ৮ হাজার ডলারে পৌঁছাবে?
ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস সব সময়ই অনিশ্চিত। তাই সব বিশ্লেষক ডয়চে ব্যাংকের পূর্বাভাসের সঙ্গে একমত নন।
ফ্রাঙ্ক শ্যালেনবার্গার বলেন, চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম বাড়লেও সম্প্রতি গোল্ড ইটিএফে বিনিয়োগ এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার গতি কিছুটা কমেছে। তাই আগামী পাঁচ বছরে স্বর্ণের দাম দ্বিগুণ হওয়ার মতো শক্তিশালী চালিকা শক্তি তিনি দেখছেন না।
তবে ডয়চে ব্যাংক রিসার্চের মাইকেল শুয়েহ তার পূর্বাভাসে অটল। তার মতে, উদীয়মান দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের রিজার্ভ বাড়ানো অব্যাহত রাখবে। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বর্ণের অংশ আবারও বাড়তে পারে।
তিনি বলেন, যদি উদীয়মান দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ ট্রিলিয়ন ডলার থেকে ৫ ট্রিলিয়ন ডলারে নেমে আসে এবং রিজার্ভে স্বর্ণের অংশ প্রায় ৪০ শতাংশে পৌঁছে, তাহলে প্রতি আউন্স স্বর্ণের নামমাত্র মূল্য ৮ হাজার ডলারে উন্নীত হতে পারে।
অন্যদিকে ডিজেড ব্যাংকের টমাস কুল্প তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে এমন পূর্বাভাস অস্বাভাবিক নয়। তবে আগামী ১২ মাসের মধ্যে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের স্তরে পৌঁছাতে পারে বলে তিনি মনে করেন। তার ভাষায়, স্বর্ণের চাহিদার মৌলিক ভিত্তি এখনও শক্তিশালী এবং দীর্ঘমেয়াদেও এ ধাতু নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রয়েছে।
সূত্র- ডয়েচে ভেলে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানী সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমানবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ব্যবসায়ী নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘রক্তের বদলে রক্ত’: ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কফিনের ছবি
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ১ মাসে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, জানিয়েছে তেহরান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যেসব সুবিধা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












