আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নতুন ও কঠোর শর্তসহ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৬ থেকে ৬.৫ বিলিয়ন (৬০০ থেকে ৬৫০ কোটি) ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে। সরকারের লক্ষ্য, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন ঋণচুক্তি সম্পন্ন করা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারিতেই প্রথম কিস্তির অর্থ ছাড় হতে পারে।
তবে এবার শুধু ঋণ নয়, তার চেয়েও বেশি শর্তারোপ হচ্ছে ‘অর্থনৈতিক সংস্কার’ বিষয়ে। পাঁচ দিনের ঢাকা সফর শেষে আইএমএফ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে- বাংলাদেশকে রাজস্ব আয় বাড়ানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, সরকারি ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং ব্যাংকিং খাতের দ্রুত সংস্কারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।
পাঁচ বিষয়ে কঠোর শর্তারোপ:
১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত আইএমএফের বাংলাদেশ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দল অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করে। এসব বৈঠকে সংস্থাটি পাঁচটি বিষয়কে সর্বোচ্চ ‘গুরুত্ব’ দিয়েছে। সেগুলো হলো- রাজস্ব আয় বৃদ্ধি; মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ; বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা; সরকারি ব্যয় বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের দ্রুত ও বিশ^াসযোগ্য সংস্কার।
আইএমএফের মতে, প্রবাসী আয় ইতিবাচক থাকলেও বৈদেশিক খাতের ঝুঁকি পুরোপুরি কাটেনি। একইসঙ্গে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা এবং কম রাজস্ব আহরণ বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে।
আইএমএফের মতে, শুধু করের হার বাড়ালেই হবে না। কর প্রশাসন আধুনিক করা, করের আওতা বাড়ানো, কর ফাঁকি কমানো এবং রাজস্ব ব্যবস্থায় ডিজিটাল সংস্কার জরুরি।
সংস্থাটি বলেছে, ব্যাংক পুনর্গঠনের জন্য একটি বিশ^াসযোগ্য, সমন্বিত ও সময়ভিত্তিক কৌশল প্রয়োজন। শুধু দুর্বল ব্যাংক চিহ্নিত করলেই হবে না, সেগুলো পুনর্গঠন কিংবা প্রয়োজন হলে একীভূত করার মতো কার্যকর সিদ্ধান্তও নিতে হবে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখা এবং একইসঙ্গে বিচক্ষণ রাজস্বনীতি অনুসরণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
ডলারের বিনিময় হার আরও বাজারভিত্তিক করতে ২০২৫ সালে চালু হওয়া ‘ক্রলিং পেগ’ ব্যবস্থা ধারাবাহিকভাবে বাস্তবায়নেরও সুপারিশ করেছে আইএমএফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নৌবাহিনীতে নতুন প্রধান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












