বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন:
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
একসময় দেশের বাইরে ভ্রমণ বা কেনাকাটার ক্ষেত্রেই বাংলাদেশিদের কাছে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি ছিল। এখন সেই চিত্র বদলেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে সংসারের ব্যয় মেটাতে, পাশাপাশি বিভিন্ন মূল্যছাড় ও কিস্তি সুবিধার সুযোগ নিতে দেশের ভেতরেও দ্রুত বাড়ছে ক্রেডিট কার্ডে লেনদেন। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় কার্ডের ব্যবহার বৃদ্ধির প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ২৮৭ কোটি টাকা, যা এপ্রিল মাসের ৩ হাজার ৮৬৮ কোটি টাকা থেকে ১০ শতাংশের বেশি এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩.১৫ শতাংশ বেশি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মোট লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে ডিপার্টমেন্ট স্টোরে। অর্থাৎ ক্রেডিট কার্ড এখন শুধু বিলাসী কেনাকাটার নয়, বরং দৈনন্দিন বাজারেরও একটি গুরুত্বপূর্ণ অর্থায়নের মাধ্যম হয়ে উঠছে।
ব্যাংকারদের মতে, দীর্ঘদিনের মূল্যস্ফীতিতে অনেক পরিবারের মাসিক আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান বেড়েছে। ফলে বড় অঙ্কের খরচ সাময়িকভাবে সামাল দিতে অনেকেই ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন। অন্যদিকে সুপারশপ ও বড় খুচরা বিক্রয়কেন্দ্রে কার্ড গ্রহণের সুবিধা, ছাড় এবং কিস্তি সুবিধা গ্রাহকদের আরও উৎসাহিত করছে। একটি বেসরকারি ব্যাংকের কার্ড বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নগদ অর্থ বহনের পরিবর্তে শহুরে গ্রাহকদের মধ্যে কার্ড ব্যবহারের প্রবণতা বাড়ছে, তবে মূল্যস্ফীতির চাপও এই প্রবণতা ত্বরান্বিত করেছে। গ্রাহক ধরে রাখতে ব্যাংকগুলোও নিয়মিত বিভিন্ন অফার দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেজর, এসপি পরিচয়ে চাকরিপ্রত্যাশীদের ফাঁদ!
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল -চিফ হুইপ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)