চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
জানা যায়, জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে গ্যান্টি ক্রেন দিয়ে কাঠবোঝাই কন্টেইনার নামানোর সময় সেটি একপাশে ভারসাম্য হারিয়ে ফেলে। এতে কিউ গ্যান্ট্রি ক্রেন-৪ এর ক্যাবল ছিঁড়ে যায়। এ সময় ইয়ার্ডে থাকা একটি ট্রেলার ট্রাকের ওপর পড়ে। দুর্ঘটনায় ট্রেলার ট্রাকের পেছনের অংশ এবং কন্টেইনারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতেই দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি নিরাপদ অপসারণ এবং ইকুইপমেন্ট উদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।
এ ছাড়া সিসিটি-৩ এর দুর্ঘটনা স্থানটি ছাড়া বন্দরের অন্যান্য সব বার্থে কন্টেইনার হ্যান্ডলিং ও সার্বিক অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও সচল রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব সাইয়্যিদ রেফায়েত হামিম বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।