‘নৌকা’ প্রতীক সরিয়ে নিল নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের (নিবন্ধন স্থগিত) জন্য বরাদ্দকৃত ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত দলটির নামের পাশে নৌকা প্রতীক দেখা গেলেও আজ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে ওয়েবসাইটে আর এটি দেখা যায়নি।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক গণমাধ্যমকে জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। ’
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি পোস্টে ইসির সমালোচনা করে বলেন, ‘অভিশপ্ত ‘‘নৌকা’’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?’
ইতোপূর্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেছিলেন, ‘প্রতীক কখনও নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে; প্রতীক তো নির্বাচন কমিশনের। দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে; দল তো বাতিল হয়নি। পার্টি তো আছে। পার্টি যদি বাতিলও হয়, প্রতীক তো বাতিল হবে না। ’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।