নৈতিকতা ধ্বংসকারী শিক্ষাক্রমে অতিষ্ঠ অভিভাবকদের মানববন্ধন
সরকার একমুখী সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করে কয়েক কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে পুতুল খেলা খেলছে বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। গতকাল জুমুয়াবার (প্রেসক্লাবের সামনে সচেতন অভিভাবক সমাজ আয়োজিত এক মানবন্ধনে এ অভিযোগ করেন তারা।
কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী শিক্ষাক্রম- ২০২১ এর মাধ্যমে সন্তানদের সার্বিক শিক্ষাজীবন নিয়ে কর্তৃপক্ষের বিরূপ আচরণে অতিষ্ঠ হয়ে এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে সাধারণ প্রতিবাদকারীদের হয়রানি করায় তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, গতবছর ২০২৩ সালে বাংলাদেশের সাধারণ ধারার শিক্ষায় প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একমুখী সমন্বিত শিক্ষাক্রম চালু করা হয়েছে। এ বছর তা দ্বিতীয়, তৃতীয়, অষ্টম এবং নবম শ্রেণিতে চালু হয়েছে, এবং ২০২৫ সালে এটা চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে। এরপর ২০২৬ ও ২০২৭ সালে উচ্চ মাধ্যমিকের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চালু হবে।
এ কারিকুলামের কারণে আমাদের শিক্ষার মানের যে আরও পতন হবে সে-বিষয়ে সচেতন শিক্ষাবিদ, শিক্ষকসহ দেশ-বিদেশের বহু মানুষ কারিকুলাম প্রণয়নের সময় থেকেই বলে আসছিলেন, লিখে আসছিলেন এবং নানা কর্মসূচিও গ্রহণ করছিলেন। কিন্তু সরকার সে কথা শোনার প্রয়োজন মনে করেনি।
অভিভাবকরা অভিযোগ করেন, আজ কারিকুলাম চালু হওয়ার দেড় বছরের মাথায় সারাদেশের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবেন যে, তথাকথিত স্মার্ট নাগরিক বানানো, কর্মক্ষম জনগোষ্ঠী বানানোর এ কারিকুলামের মাধ্যমে যেটুকু লেখাপড়া ছিল তাও শেষ হয়ে গেছে। প্রতিদিন নিত্য-নতুন নির্দেশনা দেওয়া ও বাতিল করা, কীভাবে পরীক্ষা হবে এবং মূল্যায়ন হবে সে বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা ও হ-য-ব-র-ল নির্দেশনায় ছাত্র-শিক্ষকরা আজ অসহায়, অভিভাবকরা নিরুপায়, বিপন্ন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।