সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
নেয়ামতের শুকরগুজারী করতে হয়, না হলে নেয়ামত ছলব হয়ে যায়
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষ ইলমের কদর বুঝে না, এজন্য ইলমের মজলিশে বসে না। ইলম হচ্ছে খাস নিয়ামত। নেয়ামতের কদর না করলে নেয়ামত থাকে না। নেয়ামতের শুকরগুজারী করতে হয়, নয়তো নেয়ামত ছলব হয়ে যায়। ইলম হলো অনেক বড় নিয়ামত। ইলম যত চর্চা করে তত বৃদ্ধি হবে। ইলম চর্চা না করলে অনেক সময় জানা বিষয়ও ভুল হয়ে যায়। পবিত্র কুরআন শরীফ এবং হাদীস শরীফ নির্দিষ্ট। এই দুটি হতেই সবকিছু জানতে হবে, এগুলো থেকেই সব ইলম নিতে হবে। যারা গন্ডমুর্খ জাহিল তারাই মহাজ্ঞানী দাবী করে। যারা দুনিয়া তলবকারী তাদের চাহিদার শেষ নাই, আবার যারা ইলম তলবকারী তাদের ইলমের চাহিদার শেষ নেই। এজন্য সবারই ইলমি মজলিশের আলোচনাগুলো শোনা উচিত।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কার মুখ দিয়ে কখন কি শিক্ষণীয় বিষয় চলে আসে, তাতো ঠিক নাই। এজন্য ইলমের মজলিশে বসে ছোট বড় সবার আলোচনা শোনা উচিত। সমস্ত ইলম মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদীয়া করেছেন। এজন্য উনার থেকেই সমস্ত ইলম গ্রহণ করতে হয়। ইলম তলব করা প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা সকলের জন্যই ফরজে আইন। ইলম তলব করে সংগ্রহ করতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে। এজন্য ইলম চর্চা না থাকলে অনেক সময় জানা জিনিসও ভুলে যায়। এজন্য ইলম অনেক চর্চা করা উচিত এবং মজলিশে সকলের আলোচনা অনেক বেশী শোনা উচিত। শুনতে শুনতে একসময় হাকিকতে পৌঁছা যাবে অর্থাৎ ইলমের হক্কুল ইয়াকীন হয়ে যাবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কাতার ফাঁক করে দাঁড়ালে নামাজ মাকরুহ হয়। এমন কাউকে দেখলে কাতার ঠিক করে দেয়া উচিত। হাজার বললেও যদি না শুনে তার জন্য সে দায়ী হবে। আসলে মানুষের অন্তর শক্ত হয়ে আছে। মানুষ নাদান মূর্খ হয়ে গেছে। দুনিয়া হাসিল করার জন্য তারা কতবেশী পরিশ্রম করে অথচ পরকাল হাসিল করার জন্য তারা বিন্দুমাত্র চেষ্টা পরিশ্রম কোনটাই করে না। চলমান পবিত্র রমাদ্বান শরীফে খালিস তওবা ইস্তেগফারের সাথে বেশী বেশী যিকির আযকার করার মাধ্যমে, ইবাদত বন্দেগী ঠিকভাবে করে পবিত্র যাকাত ফিতরার কাজগুলো করার মাধ্যমে নেয়ামতের শুকরগুজারী করে সবার তাকওয়া হাসিল করার কোশেশ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












