নেপালে হিন্দুত্ববাদীদের একাই রুখে দিয়ে মসজিদ রক্ষা করলেন প্রতিবন্ধী মুসলিম যুবক
আল ইহসান ডেস্ক:
নেপালের দক্ষিণাঞ্চলীয় জেলা রৌতহাটের রামপুর খাপ এলাকায় এক অভাবনীয় ও বীরত্বগাথা ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। যখন শত শত উগ্র হিন্দুত্ববাদী একটি স্থানীয় মসজিদে হামলার উদ্দেশ্যে ধেয়ে আসছিলো, তখন তাদের সামনে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে যান এক শারীরিক প্রতিবন্ধী মুসলিম যুবক। অভূতপূর্ব সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করা ব্যক্তির নাম শেখ আমিরুল্লাহ বলে জানা গেছে।
উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ঈমানী চেতনায় বলিয়ান প্রতিবন্ধী এই যুবকের অদম্য সাহসিকতার ঘটনা এখন বিশ্বজুড়ে ভাইরাল। মাত্র একটি পা এবং হাতে একটি লাঠি সম্বল করে তিনি যেভাবে কয়েকশ আক্রমণকারীকে রুখে দিয়েছেন, তাকে নেটিজেনরা ‘সিংহের সাহসিকতা’র সঙ্গে তুলনা করছেন।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবকের দৃপ্ত ভঙ্গি দেখে মনে হচ্ছিলো তিনি একাই এক হাজার আক্রমণকারীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখেন।
এই ঘটনা ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে নেটিজেনরা আমিরুল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। নেটিজেনরা তাকে “এক পায়ের সিংহ” হিসেবে আখ্যায়িত করেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আমিরুল্লাহর সেই মুহূর্তের তেজ এবং দৃঢ়তা ছিল রূপালী পর্দার বীরদের মতোই অবিস্মরণীয়।
অনেকে মন্তব্য করেছেন, “একজন প্রতিবন্ধী সিংহ, ১০০টি হায়েনার বিরুদ্ধে একাই যথেষ্ট। এটি কেবল শারীরিক শক্তি নয়, বরং অটল বিশ্বাস এবং সাহসের পরিচয়।”
বিশ্লেষকরা বলছেন, এটি কেবল শারীরিক শক্তির লড়াই ছিলো না, বরং এটি ছিলো অটল বিশ্বাসের প্রতিফলন। কোনো অস্ত্র ছাড়াই কেবল সাহসের ওপর ভর করে শত শত আক্রমণকারীকে প্রতিহত করার এই ঘটনাটি প্রমাণ করে যে, ঈমানী শক্তি থাকলে কোনো বাধাই বড় নয়।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।