নেপালে বন্যা-ভূমিধসে বহু নিখোঁজ, শতাধিক মৃতদেহ উদ্ধার
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নেপালে টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিখোঁজ রয়েছে শত শত লোক। এরমধ্যে দেড়শতাধিক মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাজধানী কাঠমান্ডুর নিম্নাঞ্চলগুলো। এছাড়া দেশজুড়ে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এর আগে নেপালি পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানায়, নিখোঁজদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কাঠমান্ডু উপত্যকায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৭০ সালের পর থেকে সর্বোচ্চ। এই প্রবল বৃষ্টিপাতের কারণে বাগমতী নদী ও এর উপনদীগুলোতে পানি উপচে পড়ছে। এর ফলে আশপাশের এলাকার বাড়িঘর এবং যানবাহন পানিতে তলিয়ে গেছে।
মৌসুমি বৃষ্টিপাতের কারণে নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা গত জুমুয়াবার থেকে পানিমগ্ন। বিভিন্ন নদীতে আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। মহাসড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিধসে কাঠমান্ডুকে বাকি দেশ থেকে সংযুক্তকারী বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এর ফলে শত শত মানুষ আটকে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)