নেতাদের নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে -রিজভী
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে অত্যাচার করে শেখানো স্বীকারোক্তি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক বিবৃতিতে এমন অভিযোগ করে রিজভী বলেন, জনগণ বিশ্বাস করে-চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং জনগণের দৃষ্টিকে ঝাপসা করতেই সরকারের ইন্ধনে একের পর এক পরিকল্পিতভাবে নাশকতা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে এ হেন নিষ্ঠুর কর্মকা- বারংবার সংঘটিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ ধরনের অত্যাচার ও নির্যাতন-নিপীড়ন আওয়ামী শাসকগোষ্ঠীর ঐতিহ্যগত রীতি। ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সংগঠনের নেতাদের এভাবে গুম করে রাখা এবং মিথ্যা স্বীকারোক্তি আদায়ে ভুক্তভোগীদের পরিবার ও দলের নেতাকর্মীরা গভীরভাবে আতঙ্কিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।