নেতাকর্মী আনার জন্য এবার ট্রেন ভাড়া করেছে ছাত্রদল!
চট্টগ্রাম সংবাদদাতা:
ঢাকায় নেতাকর্মীদের যাতায়াতের জন্য এবার ট্রেন ভাড়া নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার (৩ আগস্ট) ঢাকায় শাহবাগে অনুষ্ঠেয় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ের বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে বিএনপির এই ছাত্র সংগঠন।
চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটিতে থাকছে ২০টি বগি। এতে যাত্রী ধারণক্ষমতা ১,১২৬ জন।
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এ ট্রেনটি নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। এর কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনও সমস্যা হবে না।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, ট্রেন ভাড়ার আনুমানিক খরচ প্রায় ১০ লাখ টাকা, যা সংগঠনের সদস্য এবং সিনিয়রদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে।
এর আগে ১৯ জুলাই জামায়াতের পক্ষ থেকেও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ের কাছ থেকে বিশেষ ট্রেনের জন্য কোচ বরাদ্দ নিয়েছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।