৩১ নভেম্বরের মধ্যে সরকারি ফ্ল্যাট-বাসার সাবলেট অপসারণের নির্দেশ
সিনিয়র সহকারী সচিব ইমরান হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারী আবাসন পরিদপ্তর কর্তৃক গত ২৯ অক্টোবরের স্মারকে সরকারি আবাসন পরিদপ্তরের অধীন বাসা ও ফ্লাটে সাবলেট বা ভাড়া বন্ধকরণ বিষয়ক গণবিজ্ঞপ্তি এবং মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত বাসা বরাদ্দ কমিটির ৯ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের কোটাভুক্ত কোনো বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক কর্তৃক তার নামে বরাদ্দকৃত বাসা ও ফ্ল্যাটের সম্পূর্ণ বা আংশিক (এক বা একাধিক রুমসহ) কোনোভাবেই সাবলেট বা ভাড়া প্রদান করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা ইতোমধ্যে সাবলেট বা ভাড়া প্রদান করেছেন, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সাবলেট বা ভাড়াটিয়াকে আবশ্যিকভাবে অপসারণপূর্বক যথানিয়মে বরাদ্দকৃত বাসায় অবস্থান বা বসবাস করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো বাসায় সাবলেট বা ভাড়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বরাদ্দ বাতিলসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
নাশকতার আগুনে জ্বলছে গাড়ি, পাল্টাপাল্টিতে পুড়ছে বাড়ি
ঋণ নিয়ে চাষ, দাম না পেয়ে জমিতেই ফেলে দিচ্ছেন ফুলকপি
ঝিনাইদহ সংবাদদাতা: ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল …
আলজেরিয়া থেকে সুলভ মূল্যে খেজুর আমদানির প্রস্তাব
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।